একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক জনমত সৃষ্টির জন্যে নিউইয়র্কে মানববন্ধন কর্মসূচি
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সেক্টর কমান্ডার্স ফোরামের কর্মসূচির প্রতি আন্তর্জাতিক জনমত গঠনকল্পে ২৫ মার্চ সন্ধ্যা থেকে নিউইয়র্ক সিটিতে মানববন্ধন কর্মসূচি শুরু হবে এবং তা স্বাধীনতা দিবসের প্রহরে নিরবতা পালনের মাধ্যমে সমাপ্ত হবে। যুক্তরাষ্ট্রে একাত্তরের চেতনায় কর্মরত সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘ফেডারেশন অব অর্গনাইজেশন্স এগেইনস্ট ওয়ার ক্রিমিনালস অব বাংলাদেশ’ এর ব্যবস্থাপনায় নিউইয়র্কের এ কর্মসূচির সাথে বহির্বিশ্বের বেশ কয়েকটি দেশও একাত্মতা প্রকাশ করেছে বলে জানা গেছে। অনুরূপ কর্মসূচি লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভিয়েনা, বেলজিয়াম, ইটালী, স্পেনেও অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা এনাকে জানানো হয়েছে। ‘ফেডারেশন অব অর্গনাইজেশন্স এগেইনস্ট ওয়ার ক্রিমিনালস অব বাংলাদেশ’ এর কর্মকর্তা শিতাংশু গুহ এনাকে আরো জানিয়েছেন যে, স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে অনুষ্ঠিতব্য সমাবেশেও সেক্টর কমান্ডার্স ফোরামের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করা হবে। এছাড়া জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আদালতে সোপর্দের জন্যেও বহুমুখী লবিংয়ের প্রক্রিয়া চলছে।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: অস্ট্রেলিয়া, ইটালী, কানাডা, জাতিসংঘ, জাপান, বেলজিয়াম, ভিয়েনা, যুদ্ধাপরাধী, লন্ডন, স্পেন, স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community


Post Your Comments