জিয়া পরিবারের মুক্তির দাবিতে ২৩ মার্চ কানাডার পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেবে কানাডা বিএনপি

জিয়া পরিবারের মুক্তির দাবিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে কানাডা বিএনপি। আগামী ২৩ মার্চ কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম বার্নিয়ের নিকট স্মারকলিপি দেয়া হবে। উক্ত স্মারকলিপিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ও তিন দফা নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তাদের দু’পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমানকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য কানাডা সরকারের পক্ষ থেকে বাংলাদেশের তত্তাবধায়ক সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন সরকারের সাম্প্রতিক প্রতিবেদন, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবি উইলিয়াম ্লোনের বাংলাদেশ সফর বিষয়ক প্রতিবেদন এবং বিভিন্ন দেশের সংবাদপত্রে বাংলাদেশের ভিআইপি কারাবন্দিদের ওপর নির্যাতন সংক্রান্ত প্রতিবেদনের কপি স্মারকলিপির সাথে একত্রে দেয়া হবে।

স্মারকলিপি প্রদানকালে কানাডা বিএনপি সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক আরমান মাষ্টার, সহ সভাপতি মাসুম আহমেদ, সাইফুর রহমান, তায়েফুর রহমান, নবী হোসেন, সৈয়দা জাহানারা মান্না, শিমুল বিশ্বাস পলাস, সৈয়দ তপু, যুবদল সভাপতি (ভারপ্রাপ্ত) সানা উল্যাহ সোহেল, শ্রমিক দল সভাপতি দেওয়ান আবদুর রাজ্জাক রাজু, সহসভাপতি ফখরুল ইসলাম, আবদুল আহাদ, আশরাফ হোসেন, খালেদুর রহমান, সাধারন সম্পাক ইকবাল খান কাঞ্চন, জাসাস সভাপতি সিরাজুল ইসলাম মিজি, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, মহিলা দল সভাপতি তুলিন মোর্শেদ, সাধারন সম্পাদক সাথী মহিউদ্দিন, শাম্মী আখতার, কুইবেক প্রাদেশিক বিএনপি সভাপতি আবদুল মান্নান, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান খান জাহিদ, অটোয়া বিএনপি সভাপতি সৈয়দ ফারুক আনোয়ার মিন্টু, সহ সভাপতি কাজী আজাদুর রহমান, সাধারন সম্পাদক মশিউর রহমান, মন্ট্রিল বিএনপি সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক সঞ্জয় দাস, বৃটিশ কলম্বিয়া বিএনপি সভাপতি মির্জা গালিব, সাধারন সম্পাদক আহিদুর রহমান, অন্টেরিও বিএনপি সভাপতি আশরাফ হোসেন আকন্দ, সাধারন সম্পাদক আজাদুর রহমান, টরেন্টো বিএনপি সভাপতি এরশাদ চৌধুরী, সাধারন সম্পাদক জাকির হোসেন, জিয়া পরিষদ সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ,সহ সভাপতি সাইফুর রহমান, জালালুর রহমান, সাধারন সম্পাদক কাজী শাহজাহান সাজু, বাংলাদেশ সোসাইটি সভাপতি এজাজ আক্তার তৌফিক, সাধারন সম্পাদক লাবলু আকন্দ, কুইবেক সিটি বিএনপি সভাপতি তারেক তরফদার,সাধারন সম্পাদক তোফায়েল মোর্শেদ, বাংলাদেশ এসোসিয়েশন কুইবেকের সাধারন সম্পাদক মিন্টু হাওলাদার প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!