শেখ হাসিনাকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে নেতা-কর্মীরা উদগ্রিব
দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্বাগত জানাতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ এবং শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে। ৭ মার্চ শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন বলে মুখে মুখে খবর ছড়িয়ে পড়ার পরই বার্তা সংস্থা এনাকে ফোন করে আওয়ামী লীগের পদস্থ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, চিকিৎসার ফলোআপের জন্যে শেখ হাসিনা আমেরিকায় এলেও ঠিক আগের মতই ফুলেল শুভেচ্ছা জানানো হবে এয়ারপোর্টে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাপ্রাপ্ত সভাপতি এম ফজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সেক্রেটারী আনিসুল হুদা রিপন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মহিউদ্দিন দেওয়ান, শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক বাদল আকন্দ এবং সদস্য সচিব কায়কোবাদ খান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নূরন্নবী এবং সেক্রেটারী শিতাংশু গুহ পৃথক পৃথকভাবে এনাকে উপরোক্ত প্রস্তুতির তথ্য জানিয়েছেন।
অপর একটি সূত্রে বার্তা সংস্থা আরো জানতে পেরেছে যে, ফ্লোরিডায় বসবাসরত শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল এবং বস্টনে বসবাসরত পুত্র সজিব ওয়াজেদ জয়ও তাদের মাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন। তারা সকলেই ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করছেন কখন শেখ হাসিনাকে চিকিৎসার জন্যে মুক্তি দেয়া হচ্ছে সে তথ্য জানার চেষ্টা করছেন।
সূত্রঃ ইউএনএ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ হাসিনা
Evergreen Bangla Community


Post Your Comments