লন্ডনে ৪ মে শুরু হচ্ছে দিনব্যাপী বৈশাখী মেলা

লন্ডনে বৈশাখী মেলা উপলক্ষ্যে ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী ইন্টারন্যাশনাল নিউহ্যামের উদ্যোগে রাজধানীর রেডিসন হোটেলে রবিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মেট্রোপলিটন পুলিশের এজিআই মেম্বার ও বিশিষ্ট আইনজীবি আবদুর রহমান মল্লিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ডঃ ইফতেখার আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ দূতাবাসের পরিচালক (ট্রেড) কেভিন রিংহ্যাম। এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনের সাধারন সম্পাদক আবদুল হান্নান তরফদার (মাসুদ), নিউহ্যামের কাউন্সিলর রহিমা রহমান, যুক্তরাজ্য ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল এস এর বার্তা সম্পাদক ও সংগঠনের তথ্য সচিব এসএম তানভীর আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবি আবদুর রহমান মল্লিক বলেন, প্রবাসের নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতির ক্ষেত্রে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা দূর করতে এবং বাংলাদেশের পণ্য বিদেশের বাজারে পরিচিতি বাড়াতে গত বছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে। বিদেশের ক্রেতাদের কাছে আমাদের পণ্য পৌছাতে ৪ মে লন্ডনের নিউহ্যামে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় প্রায় ১৫০টি স্টল থাকবে। বিদেশে রফতানি যোগ্য প্রচলিত অপ্রচলিত সব ধরনের পন্য বৈশাখী মেলার স্টলে নেয়া যাবে এবং মেলার আয় থেকে একটি অংশ সিডর দূর্গতের পুনর্বাসন কাজে ব্যয় করা হবে। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা ডঃ ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসী বাঙ্গালিরা সব সময় কাজ করে যাচ্ছে, বৈশাখী ইন্টারন্যাশনালের এই মেলা তার ই ধারাবাহিক প্রচেষ্টা। তিনি মেলার সাফল্য কামনায় সরকারের পক্ষ্য থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ব্রিটিশ দূতাবাসের প্রতিনিধি ও পরিচালক (ট্রেড) কেভিন রিংহ্যাম বলেন, ব্রিটেনের বাঙ্গালিরা সে দেশে প্রতি বছর বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক অনুষ্ঠান করে থাকে। তিনি আসন্ন বৈশাখী মেলায় গমনেচ্ছুকদের দূতাবাসের পক্ষ্য থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপি নেতা এম এম শাহীন, কানাডা প্রবাসী বিএনপি নেতা সৈয়দ ফারুক আনোয়ার মিন্টু, কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী, ব্যান্ড তারকা হাসান, আঁখি আলমগীর প্রমুখ। মেলা উপলক্ষ্যে ৮ মার্চ সন্ধ্যা ৬ টায় সিলেটের গার্ডেন সিটিতেও অনুরূপ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

সূত্রঃ ইউএনএ, নিউইয়র্ক।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!