৭ মার্চ তারেক রহমানের বন্দি জীবনের বর্ষপূর্তির দিনে ওয়েবসাইট চালু হবে

বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের কারাজীবনের এক বছর পূর্তির দিন ৭ মার্চ নিউইয়র্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদ’র উদ্যোগে একটি ওয়েবসাইট উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। ঢাকা থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে খন্দকার দেলোয়ার ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে সমবেত নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন বলেও তারেক মুক্তি পরিষদের নেতা শরাফত হোসেন বাবু বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে তারেক রহমানের মুক্তির জন্যে চলমান আন্দোলনের বিবরণী এবং তারেক রহমানের রাজনৈতিক কর্মকান্ডের বিস্তারিত বিবরণ থাকবে এই ওয়েবসাইটে। তথ্য প্রযুক্তির যুগে তারেক রহমানের মুক্তির সপক্ষে সারাবিশ্বে জনমত সৃষ্টির ক্ষেত্রে এই ওয়েব সাইটের ভূমিকা অপরিসীম বলেও জনাব বাবু উলে্নখ করেন। প্রসঙ্গত এর আগে খালেদা মুক্তি আন্তর্জাতিক পরিষদের উদ্যোগে আরেকটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!