নিউইয়র্কে টেলি-কনফারেন্সে খন্দকার দেলোয়ার-হান্নান শাহ-গয়েশ্বর চন্দ্র রায়

নিউইয়র্কে টেলি-কনফারেন্সে খন্দকার দেলোয়ার-হান্নান শাহ-গয়েশ্বর চন্দ্র রায় বলেছেনঃ
বেগম জিয়ার নির্দেশ সাপেক্ষেই বিএনপি নির্বাচনে যাবে

২৪ ফেব্রুয়ারি বিএনপির মহাসচি খন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, বিএনপির যুগ্ম-মহাসচিব গয়েস্শ্বর চন্দ্র রায় নিউইয়র্কে যুবদল এবং খালেদা জিয়া মুক্তি আন্তর্জাতিক পরিষদের পৃথক ৩টি সমাবেশের সাথে টেলি-কনফারেন্স করেন। এ সময় খন্দকার দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। বাংলাদেশের গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একইসাথে চলছে বিএনপিকে ধ্বংসের দেশী ও বিদেশী ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্রকে প্রতিহত করতে প্রবাসে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত সৈনিকদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, বেগম জিয়ার নির্দেশে আমরা কাজ করছি এবং বেগম জিয়ার নেতৃত্বে সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ। হান্নান শাহ বলেন, আমাদের দেশনেত্রীর নির্দেশেই সংস্কারপন্থিদের সাথে ঐক্যের আলোচনা চলছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে আমরা বেগম জিয়ার নির্দেশ সাপেক্ষে নির্বাচনে অংশ নেব। তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন কিছুটা হলেও সক্রিয় রয়েছে বলেই আমি জামিনে মুক্তি পেয়েছি। রিমান্ডে নিয়ে তাকে অকথ্য নির্যাতন করা হয়েছি কিনা জানতে চাইলে নিউইয়র্কের সাংবাদিকদের ব্রিগেডিয়ার হান্নান শাহ বলেন, আমাকে শারিরিকভাবে নির্যাতন করা হয়নি। তবে মানসিকভাবে অনেক কষ্ট দেয়া হয়েছে। তিনি বলেন, তবে কারাগারে আটক অনেক রাজবন্দিকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতনের বিবরণ আমি শুনেছি। খন্দকার দেলোয়ারকে সংলাপে আমন্ত্রণ না জানালে নিবাচন কমিশন তথা কেয়ারটেকার সরকা বড় একটি ভুল করবেন বলে উলে্নখ করে হান্নান শাহ বলেন, আমরা চাই না দেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হউক। সকলেই চাচ্ছেন নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হউক, বিএনপিও সেটি হচ্ছে প্রাণের দাবি। তিনি বলেন, আমার বিশ্বাস কেয়ারটেকার সরকারও গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের জনগণ অতীতেও ভুল করেনি , এবারও করবে না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে এবারও বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এতে কোন সন্দেহ নেই বলেও মন্তব্য করেন গয়েশ্বর রায়।

প্রথম টেলি-কনফারেন্স হয় যুক্তরাষ্ট্র যুবদলের সমাবেশে রোববার সকালে (বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায়)। যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদের পরিচালনায় জ্যাকসন হাইটসের মীনা স্পাইসের এ কনফারেন্সে টেলিফোনে বক্তব্য রাখেন খন্দকার দোলায়ার হোসেন এবং গয়েশ্বর চন্দ্র রায়। এর কয়েক ঘন্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার সকালে নিউইয়র্কে বেগম জিয়া আন্তর্জাতিক মুক্তি পরিষদের সমাবেশে টেলিফোনে বক্তব্য এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হান্নান শাহ। এছাড়া যুবদলের আরেক গ্রম্নপের (আতা) সমাবেশেও গয়েশ্বর চন্দ্র রায় এবং হান্নান শাহ টেলিফোনে বক্তব্য রাখেন। মহাসচিব, যুগ্ম মহাসচিব এবং চেয়ারপার্সনের উপদেষ্টা-এ ৩জনই প্রবাসের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজের নির্দেশ দেন। মহাসচিব সুস্পষ্টভাবে জানিয়েছেন যে, জাকির এইচ চৌধুরী এবং আবু সাঈদ আহমদের নেতৃত্বাধীন কমিটি হচ্ছে যুবদলের যুক্তরাষ্ট্র শাখার বৈধ কমিটি, তাদের নেতৃত্বেই কাজ করতে হবে বর্তমানের সংকট কাটিয়ে উঠতে। খালেদা জিয়া মুক্তি আন্তর্জাতিক পরিষদ এবং ভরান্টিয়ার্স কম্যুনিটি অব আমেরিকার সমাবেশে সভাপতিত্ব করেন আবুল হাশেম বুলবুল এবং সমন্বয় করেন কাজী আযম, বেলাল মাহমুদ ও রফিকুল ইসলাম চৌধুরী ডলার।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!

সাম্প্রতিক খবর

Bangla Blog