শ্রদ্ধেয় বজলুর রহমানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র উদীচী গভীর শোক প্রকাশ
ছাত্র ইউনিয়নের নেতা, খেলাঘরের প্রিয় ভাইয়া, উদীচীর প্রতিষ্ঠাতাদের অন্যতম সহকর্মী, আজীবন প্রগতিশীল সংবাদের কর্মকর্তা থেকে সম্পাদক, সৎ, একনিষ্ঠ, নিরহংকার, প্রচার বিমূখ প্রগতিশীল রাজনৈতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও কলম সৈনিক, মুক্তচিন্তার ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বজলুর রহমানের আকস্মিক মৃত্যুতে উদীচী যুক্তরাষ্ট গভীর ভাবে মর্মাহত। শোকাহত। এই মুহূর্তে শ্রদ্ধা জানানো ছাড়া আমাদের আর কোন ভাষা নেই। তার আত্মার শান্তি কামনা করছি। একই আদর্শের অনুসারী তার রেখে যাওয়া একমাত্র স্ত্রী সকলের প্রিয় মতিয়া আপার প্রতি যুক্তরাষ্ট্র উদীচী গভীর সমবেদনা জানাচ্ছে।
সূত্রঃ ইউএনএ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: উদীচী
Evergreen Bangla Community
Post Your Comments