একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ব্রাসেলসে শ্রদ্ধা নিবেদন
২১শের প্রথম প্রহরে ভাষা শহীদদের পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলির দ্বারা শ্রদ্ধা জানালো বেলজিয়াম প্রবাসী বাংলাদেশীরা। এসোসিয়েশন অব বাংলাদেশী কমিউনিটি বেলজিয়াম (এবিসিবি) এর উদ্দৌগে আয়োজিত এই অনুষ্ঠানে এবিসিবির সদস্যদের পাশাপাশি আরো শ্রদ্ধা জানান বেলজিয়াম-বাংলা থিয়েটার ও এসোসিয়েশন অব বাংলাদেশী ষ্টুডেন্টস ইন বেলজিয়াম (এবিএসবি) এর সদস্যবৃন্দ। রু মারসিলিস ৩৪, ১০৫০ ইক্সেল, ব্রাসেলসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমে বেলজিয়াম-বাংলা থিয়েটারের শ্রদ্ধা জানানোর পর এবিএসবি শ্রদ্ধাজানায় এবং সর্বশেষে শ্রদ্ধা জানান আয়োজক এবিসিবির সদস্যবৃন্দ। একুশের এই প্রথম প্রহরে এই সব সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এ সময় একত্রে একুশের ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
Evergreen Bangla Community


Post Your Comments