শেখ হাসিনার মুক্তির দাবিতে হল্যান্ড প্রবাসীদের পত্র
শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে হল্যান্ড প্রবাসীদের পত্র
হল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি চেয়ে হল্যাস্হ প্রবাসী বাঙ্গালীরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে, ১৩ ফেব্রুয়ারী, একটি আবেদন পত্র ফ্যাক্স মাধ্যমে প্রেরণ করেছে। উক্ত আবেদন পত্রে উল্লেখ করা হয় যে, জননেত্রী শেখ হাসিনাকে অস্বচ্ছ ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে প্রায় ৭/৮ মাস যাবত কারাগারে আটকে রাখা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি গুরুতর অসুস্হতায় ভোগছেন। উচ্চরক্তচাপের কারণে যে কোন সময় তাঁর হার্ট অ্যাটাক বা ব্রেন ষ্ট্রোক হতে পারে, তাঁর ব্যক্তিগত চিকিৎসক এমন কথা বলার এবং হাইকোর্টের যুগান্তকারী রায়ের পরেও জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেয়া হচ্ছেনা, এজন্য হল্যান্ডস্হ প্রবাসী বাঙ্গালীদের গভীর উদ্বেগের কথাও আবেদন পত্রে জানানো হয়েছে।
জননেত্রী শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে, সুচিকিৎসার লক্ষে অবিলম্বে তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্হা করার জন্যও প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন করা হয়েছে। অন্যথায় জাতির জনকের কন্যার কিছু হলে, বর্তমান সরকারকেই সমস্ত দায়-ভার বহন করতে হবে বলেও আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে। আবেদন পত্রে জননেত্রী শেখ হাসিনার সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানানো হয়েছে। এখানে উল্লেখ যে, জননেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবীতে এর আগেও মাননীয় প্রধান উপদেষ্টার নিকট, হল্যান্ডস্হ প্রবাসী বাঙ্গালীদের পক্ষে ২/৩টি স্মারক লিপি প্রেরণ করা হয়েছে।
উক্ত আবেদন পত্রে যারা স্বাক্ষর করেছেন তারা হলেন, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মাঈদ ফারুক, সহ-সভাপতি ইসমাইল হোসেন, তসলিম মিয়া, এমদাদ হোসেন, ইমরান হোসেন, জালাল আহমেদ, হাকিম আলী, শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক মুরাদ খান ও তপন আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, জনসেংযোগ সম্পাদক রশীদ রানা, দফতর সম্পাদক মাসুদ রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকিরুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক টুকু খান, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল শীল, প্রবাসী কল্যাণ সম্পাদক বরুণ বর্মন, প্রচার সম্পাদক মিরাজ হোসেন, উপ-প্রচার সম্পাদক অভি, উপ-দফতর সম্পাদক বিষ্ণু বিশ্বাস, স্বাস্হ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রিপন, কৃষি বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান কিরণ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মুন্না, কোষাধ্যক্ষ সন্দীপ কুমার দাশ, মুহিন, এস আলম ও ভূষণ।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Bangla Community News Tags: আওয়ামী লীগ
Evergreen Bangla Community


Post Your Comments