কানাডা বিএনপির প্রতিবাদ
বেগম খালেদা জিয়ার চিঠি প্রত্যাহার করায় কানাডা বিএনপির প্রতিবাদ
নির্বাচন কমিশনকে লেখা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিঠি প্রত্যাহার করায় কারা কতৃপক্ষের নিন্দা জানিয়েছে কানাডা বিএনপি। গত শুক্রবার দলের কানাডা শাখার কেন্দ্রীয় কার্যালয়ে (মন্ট্রিল) অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে কানাডা বিএনপি সভাপতি ফয়সাল আহমদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের সংলাপে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে বিএনপির প্রতিনিধি মনোনীত করে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লেখা চিঠি মোটেই রাজনৈতিক নয়। তিনি নির্বাচন কমিশনের কাছে দলের মনোভাব জানিয়েছেন মাত্র। ফয়সাল চৌধুরী আরো বলেন, ন্যালসন ম্যান্ডেলা, মওলানা ভাসানী, বঙ্গবন্ধুসহ অনেক বিশ্ববরেণ্য ব্যক্তি কারাগারে বসেই দল পরিচালনা করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যকলাপ দেখে মনে হয় বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধ ওরা উঠে পড়ে লেগেছে। এ সময় আরো বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক সভাপতি এবিএম আব্দুর রাজ্জাক রাজু, মারিফুর রহমান, নবী হোসেন, সাইদুর রহমান, জালালুর রহমান, আবদুল আহাদ,,তৌফিক আহমেদ, কাজী শাহজাহান সাজু, জাহিদ খান, মৌসুমী তরফদার, সঞ্জয় দাস, সাথী মহি উদ্দিন, যুবদল সভাপতি সানাউল্যাহ সোহেল, জাসাস সভাপতি সিরাজুল ইসলাম মিজি, কুইবেক সভাপতি তারেক তরফদার, বাংলাদেশ সোসাইটির সভাপতি এজাজ আক্তার তৌফিক, বাংলাদেশ এসোসিয়েশন কুইবেকের সভাপতি মিন্টু হাওলাদার প্রমুখ। প্রতিবাদ সভা পরিচালনা করেন কানাডা বিএনপির সাধারন সম্পাদক আরমান মাষ্টার।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments