মানবাধিকার আইনজীবীকে হেনস্তার প্রতিবাদ

কানাডার মানবাধিকার আইনজীবীকে হেনস্তার প্রতিবাদ জানালেন হাসিনা পুত্র জয়

আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী উইলিয়াম সে্নানকে ঢাকায় অহেতুক হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন হার্ভার্ডে অধ্যয়নরত শেখ হাসিনার একমাত্র পুত্র সজিব ওয়াজেদ জয়। ১৬ ফেব্রুয়ারি বার্তা সংস্থা এনাকে উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে জয় আরো বলেন, কানাডিয় আইনজীবীকে হুশিয়ার করে দেয়া হয়েছে কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে কোন মতামত প্রকাশ না করতে। এ ধরনের মনোভাবে সরকারের স্বরূপ উম্মোচিত হচ্ছে বিদেশীদের কাছে। জয় বলেন, ফ্লোরিডার ওরল্যান্ডোতে কানের বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক আমার মায়ের কানে হিয়ারিং এইড স্থাপন করে দেয়া হয়েছে। সেটি কয়েক মাস অন্তর প্রতিস্থাপন করার কথা। কিন্তু সরকার তাঁকে জেলে নিয়েছেন বিধায় সেটি করা সম্ভব হচ্ছে না। এরফলে কানের যন্ত্রণা ছড়িয়ে পড়ছে শরীরের অন্য অংশেও। জয় বলেন, কানের চিকিৎসক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মা ফলোআপ করতে যথাসময়ে ফ্লোরিডায় না আসায়। জয় বলেন, সরকারের এহেন আচরণে আমার মা’র যদি ক্ষতি হয় তার পুরো দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। জয় আরো বলেন, বন্দি অবস্থায় চিকিৎসার জন্যে ইতিপূর্বেও বাংলাদেশ থেকে বিদেশে যাবার অনুমতি দেয়া হয়েছে। তাহলে আমার মাকে দেয়া হচ্ছে না কেন? এটা কেমন আচরণ? জয় প্রশ্ন করেন, সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে যে আমার মা’র বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো মিথ্যা। এতদসত্বেও কেন তাঁকে মুক্তি দেয়া হচ্ছে না?

জয় বলেন, গত ৭ মাসে মাত্র একবার মা’র সাথে ফোনে কথা বলতে দেয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগে মা’র অসুস্থতার সংবাদ জেনে ফ্লোরিডা থেকে আমার বোন পুতুল ফোন করেছিলেন বিশেষ কারাগারে। কিন্তু কর্তৃপক্ষ তাকে কথা বলতে দেননি। ফোনের বিল আমরাই দিতে চাই-তবুও কথা বলতে দেয়া হচ্ছে না। এ ধরনের অমানবিক আচরণ আর কদ্দিন চলবে? জয় বলেন, মাকে চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্রে আনার সমস্ত ব্যয়ভার আওয়ামী লীগ করতে চেয়েছে। সরকারের কোন খরচ লাগবে না। তবুও তাকে মুক্তি দিয়ে চিকিৎসার ফলোআপ করতে দেয়া হউক।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মানবাধিকার আইনজীবী উইলিয়াম সেনান হচ্ছেন আমেরিকান জুরিস্ট এসোসিয়েশনের কানাডা চ্যাপ্টারের সভাপতি এবং তিনি ঢাকায় গেছেন সজিব ওয়াজেদ জয়ের অনুরোধে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিয়ে সরকারের অবস্থান পর্যবেক্ষণ করতে। এছাড়া মামলাগুলো স্বাভাবিকভাবে পরিচালনায় সরকার কোন বাধা প্রয়োগ করছে কিনা সেটিও খতিয়ে দেখবেন উইলিয়াম সেনান।

জাতিসংঘে বিক্ষোভ

এদিকে বার্তা সংস্থা এনা প্রেরিত অপর এক সংবাদে বলা হয়েছে, সোমবার ১৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি ও জরুরী আইন প্রত্যাহার দাবিতে মহিলারা বিক্ষোভ-সমাবেশ করবেন। মহিলা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা এ কর্মসূচি ঘোষণা করেছে। বিক্ষোভ শেষে মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি দেয়া হবে শেখ হাসিনার শারিরিক অসুস্থতা গুরুতর আকার ধারণ করা সত্বেও তাঁর চিকিৎসায় সরকারের অবহেলার অভিযোগ উত্থাপন করে। এই কর্মসূচিকে সফল করার জন্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ, স্বাধীনতা চেতনামঞ্চ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ একযোগে কাজ করছে।

সূত্রঃ এনা নিউইয়র্ক।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!