এস্টোরিয়ায় অপটিমিস্টস-এর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ২ মার্চ
আগামী ২ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউ ইয়র্কের এস্টোরিয়ার পিএস ২৩৪ অডিটরিয়ামে (৩০-১৫ ২৯ স্ট্রীট) অপটিমিস্টস-এর কার্যক্রমভিত্তিক প্রামাণ্যচিত্র ’অপটিমিস্টস হোপ ফর দা বাংলাদেশি চিলড্রেন’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিগত ২ হাজার সাল থেকে অপটিমিস্টস্বাংলাদেশের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে যে শিশু স্পনরশিপ কর্মকাণ্ড চালিয়ে আসছে, সেসব কর্মকাণ্ডের ছবি ও বর্ণনা দিয়ে শাহাজাহান সিরাজ নির্মাণ করেছেন এই প্রামাণ্যচিত্র। শিশুশিক্ষার অভাব, পুষ্টিহীনতা, শিশুশ্রম ইত্যাদিসহ দারিদ্র্যরপীড়িত বাংলাদেশের বাস্তব ছবি তুলে ধরা হয়েছে এই ছবিটিতে।
’অপটিমিস্টস হোপ ফর দা বাংলাদেশি চিলড্রেন’ ছবিটি নির্মাণ করতে গিয়ে শাহাজাহান সিরাজ সরেজমিনে প্রকল এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি ঘুরে ঘুরে ছবি তুলেছেন অপটিমিস্টস-এর কর্মকাণ্ডের, পরিবারগুলোর অবস্থার অনুসন্ধান করতে গিয়েছেন তাদের বাড়িতে, কথা বলেছেন স্পনরকৃত ছেলেমেয়ে ও তাদের পরিবারের সাথে। স্পনরশিপ প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছেন অপটিমিস্টস-এর স্বেচ্ছাসেবক ডাক্তার ও অন্যান্য কর্মকর্তাদের সাথে। অপটিমিস্টস-এর স্পনরশিপ কর্মসূচিটি আদৌ বাংলাদেশের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কাজে আসছে কি না, ছবিটি দেখলে বুঝা যাবে।
২ মার্চ রবিবার ’অপটিমিস্টস হোপ ফর দা বাংলাদেশি চিলড্রেন’ ছবিটি দেখার জন্য অপটিমিস্টস-এর সকল স্পনর, সাহায্যদাতা, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের প্রবাসীদের অনুরোধ জানাচ্ছে দি অপটিমিস্টস। অনুষ্ঠান শেষে প্রশ্নউত্তর পর্ব থাকবে এবং হাল্কা খাবার পরিবেশন করা হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য ৭১৮-২৭৮-৪৯৫৩ নম্বরে ফোন করা যাবে।
Evergreen Bangla Community


Post Your Comments