ব্রাসেলসে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ বাজার”
ত ০৯/০২/০৮ শনিবার ইন্টারন্যাশনাল স্কুল অব ব্রাসেলস (ISB) প্রাঙ্গনে বেলজিয়ামস্থ বাংলাদেশী প্রবাসীদের এবং বাংলদেশ দুতাবাস বেলজিয়ামের উদ্দৌগে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ বাজার”।
মূলত সিডরে ক্ষতিগ্রস্থদের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক লোক উপস্থিত হয়। বিভিন্ন স্বনামধন্য ব্যাক্তিবর্গের পাশাপাশি এসোসিয়েশন অব বাংলাদেশী স্টুডেন্টস ইন বেলজিয়াম (এবিএসবি) ষ্টল নিয়ে অংশগ্রহন করে। এই ‘বাজার’-এ অর্জিত অর্থের উল্লখযোগ্য অংশ সিডরের সহায়তায় গঠিত প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে দান করা হবে।
প্রবাসী বাংলাদেশীদের অভিমতঃ
বাংলানিউজ প্রবাসী বেশ কিছু বাংলাদেশীকে তাদের মতামতের জন্য যোগাযোগ করেছে তন্মধ্যে এবিএসবির সভাপতি মাহফুজ চৌধুরী ফৌজ, ব্রাসেলস পূজা কমিটির চিফ কো-অর্ডিনেটর মানিক পাল এবং বাংলাদেশ কো-অর্ডিনেটর মি. তপন, এসোসিয়েশন অব বাংলাদেশী সোসাইটির সভাপতি জনাব বজলুর রশীদ বুলু প্রমুখ।
সকলেই অনুষ্ঠানকে মোটামুটি সফল বলে উল্লেখ করলেউ কিছু ভুল পরিকল্পনার দিকে ইঙ্গিত করেন। এ ব্যাপারে জনাব বজলুর রশীল বুলুর প্রতিক্রিয়াটি উল্লেখযোগ্যঃ
জনাব বজলুর রশীল বুলু মনে করেন বাংলাদেশ দুতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা সত্বেউ কতিপয় বিষয়ে মিসম্যানেজম্যান্টের কারনে অনুষ্ঠান সত্যিকার সফল হতে পারেনি। যেমন-
১) দুতাবাস এখোনো বিগত বিএনপি সরকারের ছকে সাজানো ফর্মে কাজ করে চলেছে। তাই কেবল “একপক্ষকে” নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে “অন্য পক্ষের” লোক অংশ নেয়নি।
২) যে স্থানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তা অনেকের কাছেই দুর্বোধ্য ছিল। ISB বেলজিয়াম বাসীদের কাছে কোন পরিচিত স্থান নয় এবং সেখানে যাবার উপায়ও অনেকের জানা ছিলনা। ইক্সেল, ইতারবেক বা অদরগাম ইত্যাদি স্থান সমুহে অনুষ্ঠানের আয়োজন করলে আরো অধিক সংখ্যক লোক সহজে অনুষ্ঠানস্থলে যেতে পারতো।
৩) অনুষ্ঠান কতৃপক্ষ যদি টিকিটের ব্যাবস্থা রাখতো তবে কতজন ব্যাক্তি এবং কত অর্থ সংগ্রহীত হয়েছে তার একটি স্বচ্ছতা থাকতো। কিন্তু কতৃপক্ষ যে ব্যাবস্থা করেছে তাতে তাদের আন্তরীকতা বা বিশ্বস্থতা নিয়ে প্রশ্ন না এলেউ স্বচ্ছতার সম্পর্কে প্রশ্ন রয়েই যায়।
Bangla Community News Tags: Bangladesh Bazar, banglanews.be, Belgium, Belgium news
Evergreen Bangla Community


Post Your Comments