যুদ্ধাপরাধীদের ঘৃণার জন্য দিন নির্ধারণের দাবি
দেশে-বিদেশে একাত্তুরের যুদ্ধাপরাধী ঘাতক জামাত ও তাদেও দোসরদেরদের মানবতা বিরোধী কর্মকান্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তা এবং বছরের একটি দিনকে নির্ধারন করে পুরো জাতি যাতে এই ঘাতকদের প্রতি ঘৃনা প্রকাশ করতে পারে সেই উদ্যোগ গ্রহণের আহ্বানের মধ্যে দিয়ে ‘ফেডারেশন অব অর্গানাইজেশন এগেইনস্ট বাংলাদেশ ওয়ার ক্রিমিনালস, ইউএসএ‘র সভা অনুষ্ঠিত হয় গত ২৭ জানুয়ারী রোববার নিউইয়র্কে। সভায় স্বাধীনতার স্বপক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখনই যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাপী প্রচারণার জন্য ‘ফেডারেশন অব অর্গানাইজেশন এগেইনস্ট বাংলাদেশ ওয়ার ক্রিমিনালস, ইউএসএ‘র কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্ল্যার সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ডাঃ নুরন নবীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণার পাশাপাশি আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে বাংলাদেশ একাত্তুরের গণহত্যার বিভিষিকা ও মানবতা বিরোধী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে সচেতনা সৃষ্টির উদ্যোগ নেবার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ঘৃনাস্তম্ভ রাতের আধারে ভেঙ্গে ফেরার নিন্দা জানানোর পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্থানে ঘৃনাস্তম্ভ নির্মাণ করে যুদ্ধাপরাধীদের প্রতি পুরো জাতির ঘৃনা প্রকাশের জন্য একটি দিন নির্ধারণের আহ্বান জানানো হয়। নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেটেও প্রতিকী ঘৃনাস্তম্ভ নির্মাণ করে এ্কইদিনে যাতে সেই কর্মসূচী পালন করা হয় সেই বিষয়ের মত প্রকাশ করেন অনেকে।
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে তাদের প্রতি ঘৃনাবাক্য সম্বলিত ‘কার স্টিকার’ তৈরী করে আমেরিকার বিভিন্ন শহরে তা বিতরণের প্রস্তাব করেন কেউ।
এদিকে শীঘ্রই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদেও নিয়ে নিউইয়র্কে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একটি মহাসমাবেশ আয়োজন করার বিষয়টিও উত্থাপন করা হয় সভায়। এই মহাসমাবেশে সেক্টও কমান্ডারদের আমন্ত্রণ জানানোরও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দেশে সেক্টর কমান্ডারদের নেয়া বিভিন্ন কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে তাদের আগামী কর্মকান্ডে কিভাবে আর্থিক সহায়তা করা যায় সে বিষয়ে কর্মপন্থা নির্ধারনের জন্য সবার কাছে পরামর্শ চাওয়া হয়।
সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ ও প্রস্তাবনা উত্থাপন করেন, সাংষ্কৃতিক জোট ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক ফাহিম রেজা নূর, উত্তর আমেরিকার সদস্য সচিব মিথুন আহমেদ, উদীচী নিউইয়র্কের সুব্রত বিশ্বাস, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাবেক সভাপতি মুজিব উর রহমান, মুক্তিযোদ্ধা-চিকিৎসক ডাঃ মাসুদ, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক সিতাংশু গুহ, হাকিকুল ইসলাম খোকন, সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টন শচীন কর্মকার প্রমূখ।
সূত্রঃ বর্ণমালা নিউজ, নিউইয়র্ক।
Bangla Community News Tags: বঙ্গবন্ধু পরিষদ, যুদ্ধাপরাধী
Evergreen Bangla Community



Post Your Comments