স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হল্যান্ড আওয়ামী লীগ
২২ জানুয়ারী ২০০৮, হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের এক যুক্ত বিবৃতিতে জানান যে, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে, স্বরাষ্ট্র উপদেষ্টা অবঃ মেজর জেনারেল এম এ মতিন বলেছেন যে, স্বাধীনতার স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের জলজান্ত মিথ্যাচার ও নতুন করে ইতিহাস বিকৃতির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। বিবৃতিতে আরও জানানো হয় যে, পৃথিবীর সভ্য সমাজের সকলেই জানেন যে, ২৬ শে মার্চ ১৯৭১ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এবং ২৭ শে মার্চ সন্ধ্যায় চট্রগ্রাম কালোর ঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটি পুনঃ পাঠ করেন। ইহাই বাস্তব এবং সঠিক। স্বরাষ্ট উপদেষ্টা ইতিহাস বিকৃতির বক্তব্য রেখে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। জামায়াত নেতা মতিউর রহমান নিজামীও সাম্প্রতিক তার এক বক্তব্যে বলেছিলেন শেখ মুজিব স্হপতি। এখন জনগণের প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা কি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে অনুসরন করেছেন? হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের পদত্যাগের দাবী জানিয়েছে।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments