‘মাইনাস টু ফমূলা’র বিরুদ্ধে প্রবাসীরা সোচ্চার
নির্বাচন কমিশনের সংগে অনুষ্টিত সংলাপে ১৪ দলের এজেন্ডায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবী অন্তর্ভূক্ত থাকবে না এই খবর প্রকাশিত হলে কানাডা শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কানাডা শাখা আওয়ামী লীগ নেতৃবৃন্দ্ এটাকে ‘মাইনাস টু ফমূলা’ বাস্তবায়নের আরেকটি ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করেছেন। সংলাপে অংশ নিয়ে এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত হবেন তারা মূলত আওয়ামী লীগের সাথে বেঈমানি করবেন বলে মন্তব্য করেছেন প্রবাসের আওয়ামী লীগ নেতৃবৃন্দ্।
কানাডা শাখা আওয়ামী লীগ নেতা এম. এ. আহাদ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে উদ্বেগ প্রকাশ করে আরো বলা হয়, কোন চক্রান্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দে্ালনকে ব্যাহত করা হলে প্রবাসীরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। এ ব্যাপারে দেশে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে সজাগ থাকার জন্যও তিনি আহবান জানিয়েছেন।
কানাডা শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ্ দাবী করেছেন যে কোন মূল্যে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। হয়রানিমূলকভাবে কাউকে আটক রাখাকে মানবাধিকার বিরোধী বলে মন্তব্য করে নেতৃবৃন্দ্ আরো বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের গনতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করাও একটি বড় ক্রাইম। নেতৃবৃন্দ্ হুশিয়ারী উচচারন করে বলেন, ‘মাইনাস টু ফমূলা’ বাস্তবায়নের নামে গনতন্ত্র ও মানবাধিকার বিরোধী যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীরা সোচচার থাকবে অতীতের মতো।
অবিলম্বে শেখ হাসিনা সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দে্র নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন কানাডা শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ্ ।
সূত্রঃ নিউজ ওয়ার্ল্ড, মণ্ট্রিয়ল।
Evergreen Bangla Community


Post Your Comments