জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কর্মকর্তাবৃন্দ অভিষিক্ত
আনন্দ মুখর পরিবেশেষ জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান গত ২০ জানুয়ারী সন্ধ্যায় সিটির জ্যামাইকাস্থ ফাতেমা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সরাফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক্ নিউইয়র্কের সভাপতি নার্গিস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি ছদরুন নূর, জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা মিসবাহ আহমেদ, সাবেক উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী, বাংলা স্কুল কমিটির সভাপতি আমিনুল ইসলাম চুন্নু। এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও অভিষেক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও অভিষেক অনুষ্ঠান কমিটির সদস্য সচিব বেলাল আহমেদ চৌধুরী।
জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর পরই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশের মহান ভাষা আন্দোলন ও স্বধীনতা যুদ্ধসহ সাম্প্রতিক সিডর-এ নিহতদের আত্নার শান্তি ও সংগঠনের সাথে সংশ্লিষ্ট অসুস্থ্যদের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন গোলাম মহিউদ্দিন মিঠু। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক হোসন মোহাম্মদ মনির।
আলোচনা পর্বে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ ও কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক-এর নিউইয়র্ক প্রতিনিধি মাহমুদ খান তাসের, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা হাজী এনাম, সিলেট গণদাবী পরিষদের সাধারন সম্পাদক ফারুক চৌধুরী, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস শাকুর মাখন, বিশিষ্ট ধারা ভাষ্যকার জাহাঙ্গীর কবীর, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, সমাজকল্যান সম্পাদক আসিফ সাইফুল হক, দফতর সম্পাদক রসবুল মিয়া, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী প্রভাস চক্রবর্তী, কার্যকরী কমিটির সদস্য সাবুল আহমেদ ও সৈয়দ দিলওয়ার হোসেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সহ সাধারন সনম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠান বক্তারা জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো শক্তিশালী করে কমিউনিটির কল্যানে অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি এখন আর শুধু জ্যাকাইকা এলাকার সংগঠন নয়, এটি এখন নিউইয়র্কবাসী সকল বাংলাদেশীদের নজর কেড়েছে এবং ক্রমান্নয়ে সবার সংগঠনে পরিনত হচ্ছে। সংগঠনের কর্মকান্ডও কমিউনিটি ছাড়িয়ে বাংলাদেশেও বিস্তৃত হচ্ছে। বক্তারা বাংলা স্কুল প্রতিষ্ঠারও প্রশংসা করেন এবং প্রবাসী সকল বাংলাদেশীর সন্তানদের বাংলা স্কুলে পাঠানোর উদাত্ত আহ্বান জানান। স্থানীয় পিএস ৩১১এ সপ্তাহের প্রতি শুক্রবার বাংলা স্কুলের ক্লাশ চলছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২০০৮-২০০৯ সালের নতুন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের শিক্ষক সেলিম আল দীনের বিদেহী আত্নার শান্তি কামনা করা হয়।
অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে সঙ্গীত পরিবেশন করেন জিনাত রেহানা রত্না, শম্পা হক, ফারজানা পপি, লেমন চৌধুরী, আব্দুল শহীদ, আব্দুল আলীম, মোমিনুল ইসলাম মুক্তা ও তার কন্যা ডরিনসহ নিউজার্সীর জাগরণী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। তবলায় ছিলেন তপন মোদক। এই পর্বে ছড়া পাঠ করে মুনসাদ ও শাহরিয়ার। কৌতুক পাঠ করেন ছদরুন নূর ও সাইফুল ইসলাম।
প্রচন্ড ঠান্ডার মধ্যেও বিপুল সংখ্যক প্রবাসী মধ্যরাত পর্যন্ত বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন।
ছদরুন নূর ভারপ্রাপ্ত সভাপতি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ব্যক্তিগত কাজে বাংলাদেশ সফরে যাওয়ায় তার অনুপস্থিতিতে সংগঠনের সভাপতির দায়িত্ব সহ সভাপতি ছদরুন নূরকে অর্পন করা হয়। অভিষেক অনুষ্ঠানে সভাপতি সরাফ সরকার তার বক্তব্যে এই সিদ্ধান্তের কথা জানান। উল্লেখ্য, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সরাফ সরকার ২১ জানুয়ারী বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments