জিয়া পরিবারের মুক্তির জন্যে কানাডা সরকারের সহায়তা কাম্য
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তির জন্যে কেয়ারটেকার সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানানো হয়েছে কানাডা সরকারের প্রতি। ১৭ জানুয়ারি সন্ধ্যায় মন্ট্রিয়লের একটি হোটেলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম বার্নিয়ার সাথে কানাডা বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠকে মিলিত হয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই অনুরোধ জানানো হয়। কানাডা বিএনপির নেতা ইকবাল আহমেদের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন শওকত আলী মামুন, মমিনুল ইসলাম ভূইয়া, মামুনুর রশীদ, সৈয়দা লুটিয়া বেগম, তাহসিনা আকতার, রবিউল হক প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি কানাডা সরকারের সাথে ব্যাপারটি নিয়ে বসবেন এবং জিয়া পরিবারের মানবাধিকার রক্ষায় যতটা সম্ভব চেষ্টা করবেন। বিএনপি প্রতিনিধি দল এ সময় পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, বিএনপিকে ধ্বংসের নীলনক্সার অংশ হিসেবে জিয়া পরিবারের সকল সদস্যকে গ্রেফতার করে দৈহিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। এর দুদিন আগে কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল একইদাবিতে কানাডা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।
খবরঃ কানাডা থেকে এনা।
Evergreen Bangla Community


Post Your Comments