শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবীতে হল্যান্ডস্হ প্রবাসী বাংলাদেশীদের গণস্বাক্ষর সংগ্রহের কাজ শুরু
১৩ জানুয়ারী ২০০৮, হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের এক যৌথ বিবৃতিতে জানান যে, হল্যাণ্ড আওয়ামী লীগের উদ্যোগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী, (বর্তমানে কারাবন্দী) জননেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবীতে হল্যান্ডস্হ প্রবাসী বাংলাদেশীদের গণস্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয় যে, গণস্বাক্ষর সংগ্রহের কাজ শেষ হলে, রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের নিকট, গণস্বাক্ষর সংবলিত স্মারক লিপি প্রেরণ করা হবে। নেতৃবৃন্দরা বিবৃতিতে আরো উল্লেখ করেন যে, অস্বচ্ছ, মিথ্যা-বানোয়াট ও সাজানো মামলায় জননেত্রী শেখ হাসিনা বর্তমানে কারাবন্দী। এবং অসুস্হ। হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জননেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার লক্ষে তাঁকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছে।
সূত্রঃ এনওয়াই বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community


Post Your Comments