বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা ও তারেক রহমানের মুক্তির দাবীতে পররাষ্ট্র মন্ত্রনালয়ে কানাডা বিএনপির স্মারকলিপি প্রধান
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে মানবাধিকার ও গনতন্ত্রকে হুমকির সম্মুখীন বলে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার পররাষ্ট্র মন্ত্রনালয়ের তিন জন কর্মকর্তা। পররাষ্টমন্ত্রী মেক্রিম বার্নার-এর সচিব ও কনার, বাংলাদেশ-পাকিস্থান বিষয়ক সিনিয়র পলিসি এডভাইসার এন্ড্রু বার্নিয়ে ও ডিপার্টণ্টোল এডভাইসার জন পাবলো ভালডেস এর সাথে কানাডা বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে কর্মকর্তারা এই উদ্বেগ প্রকাশ করেন।
কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কানাডা সরকারের হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি প্রধান করেন ১৪ জানুয়ারী সোমবার। পররাষ্টমন্ত্রী মেক্রিম বার্নার-এর পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন সচিব ও’ কনার । এ সময় প্রতিনিধি দলকে আশ্বস্ত করে কানাডার পররাষ্ট্র মন্ত্রনালয়ের তিন জন কর্মকর্তার পক্ষ থেকে বলা হয় কানাডা সরকার বিশ্বের যে কোন স্থানে মানবাধিকার সংরক্ষন ও গনতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সবসময় শ্রদ্ধাশীল। বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কানাডা নিয়মিত মনিটরিং করছে বলে জনানো হয়।
বিএনপির যুগ্ম মহা সচিব তারেক রহমানকে শারীরিকভাবে অত্যাচারের বিষয়টিকে মানবাধিকার বিরোধী বলে মন্তব্য করে কর্মকর্তারা বলেন, শীঘ্রই এ ব্যাপারে পররাষ্টমন্ত্রনালয় থেকে বাংলাদেশ সরকারের কাছে প্রতিক্রিয়া জানানো হবে।
স্মারকলিপিতে ৯টি বিষয়কে অভিযোগ আকারে তোলে ধরা হয়। তারমধ্যে উল্লেখযোগ্য হচেছ দুই জন জনপ্রিয় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সাজানো মামলায় আটক রেখে জনবিচিছন্ন করার জন্য বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া তারেক রহমানকে রিমান্ড নিয়ে শারীরিক অত্যাচার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। অবিলম্বে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা ও তারেক রহমান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীকে জোরদার করার জন্য কানাডা সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এই স্মারকলিপিতে ।
অটোয়ায় লেস্টার পিয়ারসন বিল্ডিংয়ের ১২৫ সাসেক্র ড্রাইভে পূর্ব নির্ধারিত এই সাক্ষাতের সময় বিএনপির নেতৃবৃন্দে্র মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমেদ চৌধুরী, সাইদুর রহমান, জাহিদ খান, আরমান মিয়া মাস্টার, এ.কে.এম. আজাদ কাজী প্রমুখ।
সূত্রঃ নিউজ ওয়ার্ল্ড, মণ্ট্রিয়ল।
Evergreen Bangla Community


Post Your Comments