তারেক রহমানের উপর শারিরীক নির্যাতনের খবরে কানাডা থেকে ১০ টি সংগঠনের নিন্দা ও প্রতিবাদ
বিএনপির সিনিয়র মহাসচিব তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা শাখা বিএনপি সহ ১০টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ্। এক জরুরী বৈঠকে ৯ জানুয়ারী সন্ধ্যায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বশত সরকার তারেক রহমান সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের উপর শারীরিরিক ও মানসিক নির্যাতনের পথ বেছে নিয়েছে।
নেতারা বলেন, হাইকোর্ট জামিন দিলেও তারেক রহমানকে অকারনে আটক রেখে রিমান্ডের নামে বার বার অত্যাচার করা হচেছ। এই নির্যাতনকে মানবাধিকার বিরোধী উল্লেখ করে নেতৃবৃন্দ্ বলেন, তারেক রহমানের নামে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রচলিত আইনে সরকার তার বিচার করতে পারে। কিন্তু অযথা আটক রেখে নির্যাতন করার মাধ্যমে সরকার নিজের গ্রহনযোগ্যতা হারাচেছ সর্বমহলে।
কানাডা শাখা বিএনপি’র সভাপতি ফয়সল আহমেদ চৌধুরি সাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমানের উপর শারিরীক নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে স্বোচচার হওয়ার জন্য দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, রিমান্ডের নামে তারেক রহমানের উপর নির্যাতন বন্ধ না করলে দেশে-বিদেশে বৃহত্তর গন আন্দোলন গড়ে তোলা হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন কানাডা শাখা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরি, সাধারন সম্পাদক আরমান মিয়া মাষ্টার, ‘খালেদা জিয়া ও তারেক মুক্তি পরিষদে’র আহবায়ক এবিএম রাজ্জাক রাজু, বিএনপি কুইবেক শাখা সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক জাহিদ খান, কানাডা শাখা কুইবেক সিটি কমিটি বিএনপি সভাপতি তারেক তরফদার, সাধারন সম্পাদক তোফায়েল মোরশেদ, ওণ্টারিও শাখা বিএনপি সভাপতি মোহাম্মদ আখন্দ্, সাধারন সম্পাদক আজিজুর রহমান, কানাডা শাখা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম মিজি, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, কানাডা শাখা যুবদলের সভাপতি সানা উল্লাহ সোহেল, বাংলাদেশ এসোসিয়েশন অব কুইবেকের সাধারন সম্পাদক মিণ্টু হাওলাদার, বাংলাদেশ এসোসিয়েশন অব মণ্ট্রিয়লের সভাপতি এজাজ আক্তার তৌফিক সহ কানাডা শাখা বিএনপি’র অঙ্গ সংগঠন শ্রমিক দলের নামও উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ নিউজ ওয়ার্ল্ড, মণ্ট্রিয়ল।
Evergreen Bangla Community


Post Your Comments