নিউইয়র্কে সংবাদ সম্মেলনে মার্কিন আইনজীবীরা বলেছেনঃ জিয়া পরিবারকে রক্ষায় তারা সর্বাত্মক পদক্ষেপ নিয়েছেন
মাকিন আইনজীবী ব্যারী সিলভারওয়েজ এবং স্যাম ডাই নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুই পত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো যাতে অহেতুক হয়রানির শিকার না হন এবং অবিলম্বে যাতে মুক্তি লাভ করতে পারেন সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। মার্কিন কংগ্রেসম্যান, সিনেটর, বুশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বুশ প্রশাসনের উপর প্রভাব রয়েছে এমন ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রভৃতির সাথে যোগাযোগ করা হচ্ছে জিয়া পরিবারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ব্যাপারে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি আইনগত লড়াইও অব্যাহত থাকবে তাদের রক্ষায়। উল্লেখ্য যে, বার্ষিক লাখ ডলারের ফি’তে উপরোক্ত দুই আইনজীবীর নেতৃত্বাধীন ল’ ফার্মকে ভাড়া করেছে যুক্তরাষ্ট্র যুবদল। এ উপলক্ষে ডাউন টাউন ম্যানহাটানের একটি রেস্টুরেন্টে যুবদল আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত আইনজীবীদ্বয় তাদের কর্মকৌশল আলোকপাত করেন। তারা বলেন, জিয়া পরিবারের মানবাধিকার লংঘনের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে পারলেই কেয়ারটেকার সরকার তাদেরকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হবেন। সে কাজটি করারই চেষ্ঠা করবো আমরা। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী বার্তা সংস্থা এনাকে বলেন, বিএনপির চেয়ারপার্সন এবং ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারুণের অহংকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অপর পুত্র আরাফত রহমান কোকোর বিরদ্ধে যে ধরনের বানোয়াট অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং হচ্ছে-তাকে আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করতে চাই। একইসাথে রাজপথের আন্দোলনকেও চাঙ্গা রাখা হবে। জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্টসহ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ অব্যাহত রাখা হবে। জনাব জাকির বলেন, বুশ প্রশাসন, জাতিসংঘ মহাসচিব, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিনেটর, কংগ্রেসম্যান বরাবরে স্মারকলিপি প্রদানের একটি কর্মসূচিও নিয়েছি। এজন্যে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী প্রবাসীদের আন্তরিক সমর্থনের বিকল্প নেই।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ল’ ফার্মের বাংলাদেশী সহযোগী এডভোকেট এন মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি হাজী সোলায়মান ভূইয়া এবং সেক্রেটারী জিল্নুর রহমান।
খবরঃ নিউইয়র্ক থেকে এনা।
Bangla Community News Tags: BNP, Khaleda Zia, Tareq Rahman
Evergreen Bangla Community
Post Your Comments