বিচারপতি কেএম সোবহানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া’র শোক বার্তা
স্বাধীনতা সংগ্রামের এক বীরোচিত যোদ্ধা, প্রখ্যাত বুদ্ধিজীবি, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিচারপতি কেএম সোবহানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে দেশকে নেতৃত্বশুন্য করার হীন প্রচেষ্টার কঠিন এই সময়ে বিচারপতি সোবহানের মতো সাহসী মানুষের প্রয়াণ দেশ ও জাতির জন্য এক অপূরনীয় ক্ষতি বয়ে আনবে।
স্বাধীনতা অর্জন ও জাতি গঠনে তাঁর অবদান অ্লান হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে যে ক্ষেত্রে যুদ্ধাপরাধীদের বিচার অপরিহার্য হয়ে উঠেছে- সেক্ষেত্রে বিচারপতি সোবহানের প্রয়োজনীতা ছিল আরও ব্যাপক। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ শাখা ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া’র পক্ষ থেকে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
-আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়া শাখা।
Bangla Community News Tags: Australia, Awami League, অস্ট্রেলিয়া, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, Bangabandhu Parishad
Evergreen Bangla Community


Post Your Comments