কথিত ‘এনআরবি সম্মেলন’ প্রসঙ্গে ওয়াশিংটন দূতাবাসের ব্যাখ্যা
গত বছরের শেষে ঢাকায় শেরাটন হোটেলে স্কলার বাংলাদেশ নামক একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত বহুল সমালোচিত এনআরবি সম্মেলনের আমন্ত্রণ পত্র নিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে লোকোচুরি খেলার যে অভিযোগ করা হয়েছে, তার একটি ব্যাখ্যা প্রদান করা হয়েছে। ৩ জানুয়ারি দূতাবাসের চ্যান্সারী প্রধান মোহাম্মদ জুলকার নায়েন প্রদত্ত ব্যাখ্যায় উলে্নখ করা হয়েছে, ‘……ঢাকায় অনুষ্ঠিত প্রবাসী সম্মেলনটি স্কলারস বাংলাদেশ নামক একটি সংগঠন স্বীয় উদ্যোগে আয়োজন করে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কন্স্যুলেট অনুষ্ঠানটির আয়োজক নয়। উত্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কন্স্যুলেট কোন প্রবাসী বাংলাদেশীকে কোন আমন্ত্রণ প্রেরণ করেনি।‘ ব্যাখ্যায় আরো বলা হয়েছে, ‘তথাপি কতিপয় ব্যক্তি মান্যবর রাষ্ট্রদূত ও কন্সাল জেনারেলকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করে পত্রপত্রিকায় বিভ্রান্তিমূলক বক্তব্য প্রেরণ করেছেন-যা অত্যন্ত অনভিপ্রেত ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়। এ ধরনের উদ্দেশ্যমূলক তৎপরতা বাংলাদেশ কম্যুনিটি ও দূতাবাসের সাথে বিদ্যমান সুসম্পর্ককে ফাটল ধরানোর অপপ্রয়াস বলে মনে হয়। এই অপতৎপরতার বিষয়ে দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশী নাগরিক ও সকল সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান করা হচ্ছে।’
প্রসঙ্গত উলে্নখ্য যে, কথিত ঐ সম্মেলনের দাওয়াত পত্র ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্যাডে কতিপয় প্রবাসীর মধ্যে বিতরণ করার অভিযোগ উত্থাপন করা হয়েছে বাংলাদেশ সোসাইটির ভবনে সর্বস্তরের প্রবাসীদের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দের সমাবেশে। সে সমাবেশ থেকে রাষ্ট্রদূতের এহেন আচরণের নিন্দা এবং অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। সে দাবির পরিপ্রেক্ষিতে দূতাবাসের পক্ষ থেকে প্রদান করা হলো এ ব্যাখ্যাটি। দূতাবাসের ব্যাখ্যায় আশাবাদ পোষণ করা হয়েছে, ‘…এ বিষয়ে যাতে প্রবাসী বাংলাদেশীদের সাথে দূতাবাস ও কন্স্যুলেটের ভুল বুঝাবুঝি না হয় সেজন্য এ ব্যাখ্যা প্রদান করা প্রয়োজন বলে আমরা মনে করি।’
সূত্রঃ এনওয়াই বাংলা।
Evergreen Bangla Community
Post Your Comments