নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম.হামিদের সম্মানে মতবিনিময় সভা

গত ৬ জানুয়ারী রোববার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইট্‌স জুইস সেন্টারে উদীচীর উদ্যোগে নিউইয়র্কের বিভিন্ন নাট্যকর্মী ও নাট্য সংস্থার লোকদের এক মত বিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, অপেরাজয় বাংলার রূপকার, বর্তমান ঢাকা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব জনাব ম.হামিদ। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উদীচীর সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিশ্বাস এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।

অনুষ্ঠানের প্রারম্ভে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। শুভেচ্ছা বক্তব্য ও অতীত স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা কাশেম আলী, নাট্য ব্যক্তিত্ব মুজিব-বিন-হক, শরফুদ্দিন মুকুল প্রমুখ।

জনাব ম.হামিদ উপস্থিত পুরনো বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ করে আনন্দে আবেগাপ্লোত হয়ে পড়েন। তিনি দেশের স্বাধীনতা উত্তর ও পরবর্তী নাটক ও নাট্যকর্মীদের অবস্থান, পরিবর্তন ও ভূমিকা তুলে ধরেন। দেশের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে বলেন-রাজনীতি রাজনীতিবিদদের ওপরই ছেড়ে দেয়া উচিত। কেননা আমলা কর্মচারী বা টেকনোক্রেটদের দ্বারা দেশ সাময়িক কিছুদিন চলতে পারে। দীর্ঘ মেয়াদে চলতে পারেনা। তার আমেরিকা সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এ সফর আমার মাঝে বহু নুতন চিন্তা ও প্রশ্নের জন্ম দিয়েছে। আমি আশঙ্কিত বর্তমান গ্লোবাল রাজনীতি ও টেকনোলজির দাপটে একক সুপার পাওয়ারের আগ্রাসনের হুমকি উপেক্ষ করে আমাদের মত দেশ কিভাবে কোন পথে অগ্রসর হবে তার উন্নতির সোপান নিয়ে। এ প্রশ্ন্‌ ও অভিজ্ঞতা নিয়েই আমি দেশে ফিরবো। তার বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে মিথুন আহমেদ, রেখা আহমেদ, গোলাম মল্লিক, মিনহাজ উদ্দিন সাম্মু প্রশ্নের মাধ্যমে শুভেচ্ছা ও স্মৃতিচারন করেন। পরিশেষে জনাব হামিদ প্রবাসী বন্ধু ও সকল প্রবাসীদের প্রতি শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য জনাব ম.হামিদ এক শুভেচ্ছা সফরে এ মাসের প্রথম দিকে আমেরিকার কেলিফর্নিয়া, লস্‌এঞ্জেলস হয়ে নিউইয়র্ক আসেন। নিউইয়র্ক থেকে বোষ্টন ওয়াশিংটন হয়ে আগামী ১৫ তারিখ দেশে ফিরে যাবেন।

সূত্রঃ এনওয়াই বাংলা।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!