নিউইয়র্ক থেকে জলজ্যান্ত এক বাংলাদেশী হাওয়া হয়ে যাবার ঘটনায় বিচলিত অনেকে

ডিভি লটারী জয়ী হয়ে নিউইয়র্কে আগত সিলেট সদরের সন্তান শাহ মোহাম্মদ মিসবাহ (৩০) নিখোঁজ হয়েছেন। জলজ্যান্ত একটি মানুষ এখাবে নিখোঁজ হয়ে থাকবে-এ যেন তার স্বজনেরা বিশ্বাসও করতে পারেন না। এজন্যে তারা এস্টোরিয়াস্থ পুলিশের ১১৪ নম্বর প্রেসিঙ্কটে রিপোর্ট করেছেন। এরপর পুলিশও তন্ন তন্ন করে খুঁজছে শাহ মিসবাহকে। টেলিফোন করা হচ্ছে মিশিগান এবং সিলেটে। কোথায়ও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য যে, সর্বপ্রথম তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০০৬ সালের ১৬ এপ্রিল এবং সে সময় উঠেছিলেন মিশিগানের ডেট্রয়েটে। সেখানে দেড় বছর ছিলেন। এরপর দেশে গিয়েছিলেন। ১২ ডিসেম্বর পুনরায় মিশিগানের উদ্দেশ্যে নিউইয়র্কে আসার আগে সিলেটেই অভিভাবকের পছন্দে বিয়ে করেছেন। নবপরিণীতাও স্বামীর লাপাত্তা হয়ে যাবার সংবাদ জেনে বিমর্ষ হয়ে পড়েছেন বলে শাহ মিসবাহর স্বজনেরা এনাকে জানিয়েছেন।

ওয়ার্কশপ টেকনিশিয়ানের অভিজ্ঞতাসম্পন্ন শাহ মিসবাহ ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এস্টোরিয়ায় তার মামা শ্বশুড়ের বাসা থেকে বের হবার সময় গ্রীণকার্ড, পাসপোর্ট, পরিচয়পত্র কিছুই সাথে নেননি। এমনকি সাথে কোন ফোন নম্বরও ছিল না যে কারো সাথে যোগাযোগ করবেন।

অপরদিকে, পুলিশকে বিষয়টি অবহিত করার পর নিউইয়র্ক সিটিতে গত কদিনে যতগুলো দুর্ঘটনা ঘটেছে এবং চলতি পথে হঠাৎ অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন-তাদের তালিকা যাচাই করছে বলে ১ জানুয়ারি প্রাপ্ত সর্বশেষ খবরে জানা গেছে।

খবরঃ এনা, নিউইয়র্ক।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!