নিউইয়র্কে টেলি-কনফারেন্স - দুই নেত্রীর মুক্তির আন্দোলন যৌথভাবে শুরুর কথা স্বীকার করলেন যুবদলের কেন্দ্রীয় নেতা

সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মুক্তি এবং জনসাধারণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধাঁচে যুবদল এবং যুবলীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের কথা জানালেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক জিএস  এবং সাবেক এমপি খায়রোল কবীর খোকন। জনাব খোকন বলেন, যুবলীগের সভাপতি জাহাঙ্গির কবীর নানক এবং সাধারণ সম্পাদক মির্জা আযমের মত আমাদের যুবদলের সভাপতি বরকতউল্নাহ বুলু এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালও নানাবিধ পরিস্থিতির কারণে আত্মগোপন করে রয়েছেন। এজন্যে যৌথ অথবা যুগপৎ আন্দোলনের ব্যাপারে কেন্দ্রীয় নীতি-নির্দ্ধারণী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক করা সম্ভব হচ্ছে না। তবে মাঠ পর্যায়ে ইতিমধ্যেই আন্দোলনের ব্যাপারে যুবদল এবং যুবলীগের মধ্যে অঘোষিত ঐক্য স্থাপিত হয়েছে। সেভাবেই এগুচ্ছে সবকিছু।

২৩ ডিসেম্বর দুপুরে নিউইয়র্কে যুবদলের সংবাদ সম্মেলন চলাকালে জনাব খোকন ঢাকা থেকে টেলিফোনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় বার্তা সংস্থা এনার এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত তথ্য জানান। জনাব খোকন এনার অপর এক প্রশ্নের জবাবে আরো বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবিটি এখন জাতীয় দাবিতে পর্যবসিত হয়েছে। তবে এ দাবি আদায়ের নামে নির্বাচনী রোডম্যাপ যেন ধুলিসাত না হয়ে যায় সে ব্যাপারেও সকলকে খেয়ার রাখতে হবে।

যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি নিয়ে বিভক্তির পরিপ্রেক্ষিতে হাফিজ খান সোহায়েলের নেতৃত্বাধীন যুবদল এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খায়রোল কবীর খোকন বলেছেন, রাজনৈতিক তৎপরতা পুরোদমে চালু হলে এই বিবাদ মিমাংসার উদ্যোগ নেয়া হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের এই গ্রম্নপের সাধারণ সম্পাদক আব্দুল বাতিন, সাবেক আহবায়ক সৈয়দ এম রেজা, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম এবং বাকের আযাদ, ইকবাল হোসেন ও ওয়ায়েস আহমেদ। প্রসঙ্গত উলে্নখ্য যে, বছরাধিককাল আগে কেন্দ্রীয় কমিটি অনুমোদিত যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারী আবু সাঈদ আহমেদের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উত্থাপন করে হাফিজ খান সোহায়েল পাল্টা কমিটি ঘোষণা করেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপিতেও বিভক্তির রেখা বিস্তৃত হয়েছে। কিন্তু এক অদৃশ্য কারণে কেন্দ্রীয় কমিটি এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। নিউইয়র্কের বিএনপি ও যুবদলের কর্মীরা অভিযোগ করেছেন যে, দলের এই দুর্দিনে যেখানে ঐক্যের বিকল্প নেই সেখানে এহেন বিভক্তি চলমান আন্দোলনকে দুর্বল থেকে দুর্বলতর করছে। বিএনপির সংস্কারবাদিদের মদদে এসব হচ্ছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন। এ অভিযোগ প্রসঙ্গে খায়রোল কবীর খোকন অবশ্য বলেছেন, বর্তমানে কঠিন সময় অতিবাহিত করছি আমরা সকলে। এমনি অবস্থায় যে বিরোধী তৈরী হয়েছে তা আদর্শিক নয়, এটা হচ্ছে নেতৃত্ব নিয়ে।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!