নিউইয়র্কে বিজয় দিবসের সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মুক্তি দাবি

যুদ্ধাপরাধীদের বিচার, জামাতে ইসলামীকে নিবন্ধন না করা, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-ছাত্রের মুক্তি, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর, জেল হত্যা মামলার রায় কার্যকরী করাসহ ১০ দফা প্রস্তাব গ্রহণের মাধ্যমে ২৩ ডিসেম্বর নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের বিজয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী তাজুদ্দিন আহমেদের জীবনীভিত্তিক  ভিডিও ‘তাজুদ্দিনঃ নিঃসঙ্গ সারথী’ প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত সকলে আবেগ-আপ্নুত হয়ে পড়েন। এই ভিডিও’র মাধ্যমে মুক্তিযুদ্ধের ৯ মাস সকলের সামনে নতুন করে উদ্ভাসিত হয়। খন্দকার মোশতাকের ষড়যন্ত্র, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নভেম্বর জেল হত্যাকান্ড সম্পর্কেও অজানা অনেক তথ্য সন্নিবেশিত হয়েছে এই ভিডিওতে।

দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বস্টন কলেজের অধ্যাপক মুক্তিযোদ্ধা ডঃ এ কে মোমেন এবং অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুব্রত বিশ্বাস, কাশেম আলী, আবুল মনসুর খান, আ হা মহিউদ্দিন, সউদ চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতি খোরশেদুল ইসলাম। সমাবেশের প্রস্তাব পাঠ করেন সুমন বসুনিয়া এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশে সৃষ্ঠ জনরোষের আলোকে সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের পুত্র ফাহিম রেজা নূর। শেষ পর্বে কুইন্সের হীলক্রেস্ট হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

সূত্রঃ এনা, নিউইয়র্ক।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!