সিডরে ক্ষতিগ্রস্থদের জন্য ফ্রান্স উদীচীর ১০ লক্ষ টাকা দান
সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষের সহায়তার জন্য গণসঙ্গীত নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ফ্রান্স শাখা এবং মিউনিসিপ্যাল কর্পেরশনের মেয়রের উদ্যেগে ১৬ ই ডিসেম্বর ,রবিবার অনুষ্ঠিত হয় “আসুন আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। বাংলাদেশের এই দুর্যোগের সহায়তার জন্য মানবতাবোধসম্পন্ন বিভিন্ন দেশের সংঘটন ফ্রান্স ,ইন্ডিয়া, কলম্বিয়া, ঘানা, ভেনিজুয়েলা, মালি,ব্রজিল সহ ১২ টি দেশের শিল্পীরা স্বদেশের সংগীত ,নৃত্য এবং কোরিওগ্রাফি উপস্থাপনা করেন । ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের ছোটছোট শিশুরা তাদের কোরিয়গ্রাফির মাধ্যমে ধর্ম,বর্ণের বাহিরে আমরা সবাই মানুষ উপস্খপনা করে সবাইকে অভিভূত করেছিল । অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ,ফ্রান্স শাখার আয়োজন ছিলো ,উদীচী কতৃক বিভিন্ন অনুষ্ঠানের শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন কারিদের ছবির প্রদর্শন,ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী আলেকচিত্র শিল্পী আনোয়ার হোসেনের আলোকচিত্র ছবির প্রদশর্নি, বস্রশিল্প, বাংলাদেশী বিভিন্নরকমের পিঠা, সিঙ্গারা, সমুছা, ভেজিটেবল রোল, এবং বাংলাদেশী খাবার । উদীচীর শিল্পীরা দেশের গান, গণসংগীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশী রাস্ট্রদূত জনাব রুহূল আমিন । সর্বশেষের পরিবেশনা ছিলো ফ্রান্স প্রবাসি আন্তর্জাতিক খ্যাতিমান মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারের মূকাভিনয়। অনুষ্ঠান থেকে উপার্যিত অর্থের পরিমান ১০৩০০ ইউরো যা বাংলাদেশী টাকার পরিমান ১০ লক্ষ ৩০ হাজার টাকা ।
সূত্রঃ এনওয়াই বাংলা।
Evergreen Bangla Community
Post Your Comments