ম্যারিল্যান্ড স্টেট গভর্ণরের কমিশনার হলেন আনিস আহমেদ

প্রবাসে বিজয় দিবসের আনন্দ-অনুভূতিতে নয়ামাত্রা যোগ করেছে ম্যারিল্যান্ড স্টেট গভর্ণর মার্টিন ও’ম্যালী কর্তৃক আনিস আহমেদ নামক এক বাংলাদেশী-আমেরিকানকে গভর্ণরের কমিশনার নিযুক্ত করায়। ১৭ ডিসেম্বর অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে আনিস আহমেদ নতুন দায়িত্বে অভিষিক্ত হয়েছেন। তাঁকে এশিয়া প্যাসিফিক আমেরিকা বিষয়ক কমিশনার নিয়োগ করা হয়েছে। এর মেয়াদ হচ্ছে ২০১১ সাল পর্যন্ত ৪ বছর। এনাপলিসে স্টেট গভর্ণরের অফিসে শপথ গ্রহণের সময় ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের উপপ্রধান শেখ মোহাম্মদ বেলাল এবং আনিস আহমেদের স্ত্রী নাসিমা বেগমও উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ১৯৮৪ সালে তিনি আমেরিকায় এসেছিলেন ‘আমেরিকা ও আন্তর্জাতিক আইন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্যে। এরপর আর ফেরা হয়নি। তিনি প্রবাসী নাসিমা আহমেদের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার পর ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স করেন। এরপর তিনি ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রী নেয়ার জন্যে হার্ভার্ডেও লেখাপড়া করেছেন। এক পুত্র ও এক কন্যার জনক আনিস আহমেদ নতুন এ দায়িত্ব গ্রহণের আগে ম্যারিল্যান্ড স্টেটের মন্টগোমারী কাউন্টির মানবাধিকার বিষয়ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!