বিজয় দিবস উপলক্ষে ওয়াশিংটনে প্রবাসী ২২ শিল্পীর সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী

বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী ২২ জন চিত্রশিল্পীর সম্মিলিত উদ্যোগে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী ১৬ ডিসেম্বর থেকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনে অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবসের সমাবেশ থেকে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন ওয়াশিংটন ডিসিভিত্তিক স্মীথসনিয়াম এশিয়ান প্যাসিফিক আমেরিকান মিউজিয়ামের পরিচালক ফ্র্যাঙ্কলিন এস অডো এবং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুক্তিযোদ্ধা রাষ্ট্রদূত  হুমায়ূন কবির।

মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবসের আমেজের অর্ধ শতাধিক ছবি এ প্রদর্শনীতে থাকবে। উদ্বোধনী দিবসে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্যে খোলা থাকলেও অন্যদিনগুলোতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী উম্মুক্ত থাকবে। শিল্পীরা হলেন শিখা সরকার, সুনীল শুক্লা, তাজুল ইমাম, প্রবীর দাসগুপ্ত, সোহানা সোনালী সিদ্দিক, লায়লা আঞ্জুমান আরা, শামীম আরা বেগম, বিশ্বজিৎ কুমার চৌধুরী, মাহমুদুল হাসান রুকন, শারলিন সেলিম, আজমীর হোসেন, মোহাম্মদ টোকন, টিপু আলম, আবু কামাল, রানা, মুস্তফা আরশাদ তরু, জাহেদ শরিফ, মনসুর, আকবর, খুরশীদ আলম সেলিম, শামীম আরা বেগম, জান্নাত সুলতানা এবং নিয়ামুল বারী।

সূত্রঃ এনওয়াই নিউজ, নিউইয়র্ক।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!