প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ব্রুকলীনের ব্যবসায়ীরা ৭ লাখ টাকা দিলেন
ঘূর্ণিঝড় সিডর-এর আঘাতে ক্ষতিগ্রস্তôদের পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৭ লাখ টাকা দিলো ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ড ব্যবসায়ী সমিতি। ১০ ডিসেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগৃহিত এ অর্থ তাৎক্ষণিকভাবে নিউইয়র্কের কন্সাল জেনারেল মোহাম্মদ শামসুল হকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়। এর আগে জালালাবাদ এসোসিয়েশনসহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে আরো ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। ব্রুকলীন ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ওবায়দুল হক, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক মিনহাজউদ্দিন বাবরসহ কম্যুনিটি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
(খবরঃ এনা)।
Evergreen Bangla Community


Post Your Comments