ঈদের আগেই শেখ হাসিনাকে মুক্তি দিতে হবে - নিউইয়র্কে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী

পবিত্র ঈদুল আযহার আগেই সাবেক প্রধানমনন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি চেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফজিলাতুন্নেসা মোশারফ। যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ গঠন উপলক্ষে ৯ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন্নেসা অভিযোগ করেছেন যে, সাজানো মামলায় শেখ হাসিনাকে আটক রেখে আওয়ামী লীগের ইমেজ ধ্বংসের ষড়যন্ত্র চালানো হচ্ছে। কিন্তু বাংলার জনগণকে ধোকা দিয়ে শেখ হাসিনা তথা বঙ্গবন্ধু পরিবারের জনপ্রিয়তা হ্রাস করা সম্ভব হবে না। তিনি বলেছেন, জননেত্রী শেখ হসিনার কানের চিকিৎসার ফলোআপ করা জরুরী হয়ে পড়েছে। এজন্যেও তাকে মুক্তি দেয়া উচিত।

নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত মহিলাদের এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালেদ হাসান, উপদেষ্টা ডঃ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, প্রচার সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, স্বাধীনতা চেতনামঞ্চের সেক্রেটারী হেলাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। সমাবেশে উপস্থিত সকলের সন্মতিতে মহিলা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। এর আহবায়ক হচ্ছেন মমতাজ শাহানা এবং যুগ্ম-আহবায়ক হয়েছেন নাদিরা রহমান এবং আমেনা পারভিন। সদস্য রয়েছেন ৪৩ জন।

প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন্নেসা বলেছেন, একাত্তরের মত এবারও এই প্রবাস থেকেই আন্দোলন শুরু করতে হবে সভানেত্রীকে মুক্তির জন্যে। আর আন্দোলনে মহিলাদেরকেও সামনের কাতারে থাকতে হবে। তিনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ব্যতিত বিজয় দিবসের মূল্যায়ন হবে না। তিনি সারাবিশ্বের প্রবাসী মহিলাদের আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। 

সূত্রঃ এনওয়াই নিউজ, নিউইয়র্ক। 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!