দৈনিক জনকন্ঠের নির্বাহী সম্পাদকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি স্তম্ভ পরিদর্শন
গত ৩রা নভেম্বর দৈনিক জনকন্ঠের নির্বাহী সম্পাদক জনাব বোরহান আহমেদ অ্যাসফিল্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি স্তম্ভ পরিদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জনাব বোরহান আহমেদ-এর সন্মানে একুশে একাডেমী আয়োজিত আলোচনা সভায় জনাব বোরহান আহমেদ একুশে একাডেমীর সদস্যদের সাথে মত বিনিময় করেন। তিনি এই সুদুর প্রবাসে বাঙালীদের কর্ম উদ্দীপনা ও গভীর দেশপ্রেমে উৎসাহ যোগান। জনাব বোরহান আহমেদ একুশে একাডেমীর কাজে এবং এর ভবিষ্যত পরিকল্পনায় আপ্লুত হন। তিনি নিজে ব্যক্তিগত ভাবে এবং দৈনিক জনকন্ঠকে নিয়ে আরো ঘনিষ্ঠ ভাবে একুশে একাডেমীর সাথে কাজ করার অঙ্গীকার করেন।
সূত্রঃ প্রিয়অস্ট্রেলিয়া.কম।
Evergreen Bangla Community


Post Your Comments