শান্তির দূত শ্রী চিন্ময়ের মহাপ্রয়াণ
সঙ্গীত আর দীর্ঘ দৌড়ের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্যলাভ এবং গানে গানে শান্তির ললিতবাণীতে মানবজাতিকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার অহর্নিশ প্রয়াসে লিপ্ত আধ্যাত্মিক গুরু হিসাবে বিশ্বখ্যাত চিরকুমার বাঙালি শ্রী চিন্ময় ১১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কের কুইন্সে তার নিজস্ব বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। উল্লেখ্য যে, বিশ্বের খ্যাতিমান ৬০০ ব্যক্তির পক্ষ থেকে এবার তাঁকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছিল। আরো উল্লেখ্য যে, নোবেল কমিটি কর্তৃক আল গোর এবং জাতিসংঘ জলবায়ু টিমকে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণার দিনই শ্রী চিন্ময় বিশ্বের ১০০ দেশে তার ৬ সহস্রাধিক সাক্ষাত্ শিষ্যসহ লাখ লাখ ভক্ত-অনুরক্তক শোক-সাগরে ভাসিয়ে পরকালে চলে গেলেন।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, অক্টোবর ১৯, ২০০৭
Evergreen Bangla Community
Post Your Comments