জ্যাকসন হাইটসের দোকানে হামলা
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের বাংলাদেশ প্লাজায় খুব সুরত সেলুনে ঢুকে কয়েকজন লোক বাংলাদেশী স্টাইলে দোকানে কর্মরত কর্মচারীদের মারধর করার ঘটনা ঘটেছে। জানা গেছে, কয়েকজন বাচ্চা ছেলেমেয়ে দোকানে ঢুকে দৌডাদৌড়ি করছিল। তখন কাজের অসুবিধা হচ্ছিল বলে কর্মচারীরা তাদের নিষেধ করেন। তখন বাচ্চাদের মায়েরা শুনে তাদের স্বামীদের বিষয়টি জানালেই তারা ক্ষিপ্ত হয়ে যান এবং দোকানে ঢুকে কর্মচারীদের উপর চড়াও হন। এই ঘটনার পর পুলিশ রিপোর্ট করা হয় কয়েকজনের নাম উল্লেখ করে। এদিকে জানা গেছে, ঘটনাটি সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে।
সূত্রঃ সাপ্তাহিক দর্পণ, নিউইয়র্ক, অক্টোবর ০১, ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments