বাংলাদেশীদের নেতৃত্বে নিউইয়র্কের জ্যামাইকায় ডাকাতি
বাংলাদেশী অধ্যুষিত এলাকা নিউইয়র্কের জ্যামাইকায় একটি বাংলাদেশী মাকিলানাধীন প্রতিষ্ঠানে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বাংলাদেশীদের নেতৃত্বে। ঘটনাটি ঘটে জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্টের পার্কিং লটে। জনা গেছে, তাজমহল রেস্টুরেন্টের মালিক মাসুদ খান দোকানের হিসাব-পত্র শেষ করে দোকান বন্ধ করে টাকা নিয়ে রাত বারটার দিকে পার্কিং লটে গাড়িতে উঠতে গেলে ডাকাতদের একজন তার মাথায় পিস্তল টাক করে যা আছে সব দিয়ে দিতে বলে। তিনি ভয়ে তার কাছে থাকা প্রায় সাড়ে তিন হাজার ডলার ডাকাতদের হাতে তুলে দিলে তারা পালিয়ে করে পালিয়ে যায়। তিনি সাথে সাথে পুলিশ কল করেন। পুলিশ এসে দোকানের ভিডিও ক্যামেরা পরিক্ষা করে গাড়ির নম্বর ও তাদের পোষাক-আশাক চিহ্নিত করেন। পরে পুলিশ ১ জন ডাকাতের বাসা থেকে তাদের গ্রেফতার ও টাকা-পয়সা সব উদ্ধার করেন।
গ্রেফতারকৃতদের ১ জন বাংলাদেশী, ২ জন গায়ানিজ ও ১ জন শ্রীলংকান। বাংলাদেশীর নাম জুয়েল সোবহান। মাসুদ খান জানান যে ডাকাতদের সবাইকেই তিনি আগে থেকে চিনতেন। তারা একই এলাকায় থাকে। সবাই এলাকার বখাতে এবং আড্ডাবাজ।
Evergreen Bangla Community
Post Your Comments