নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু
দীর্ঘদিন আমেরিকা প্রবাসী হাজী মোহাম্মদ শরিফ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। জানা গেছে, হাজী মোহাম্মদ শরিফ কাজ করতেন একটি বাংলাদেশী কন্সট্রাকশন ফার্মে। তিনি গত ২৫ সেপ্টেম্বর নাসাও কাউন্ট্রির একটি হোম ডিপোতে গিয়েছিলেন নির্মাণ সামগ্রী কিনতে। দোকান থেকে জিনিসপত্র কিনে গাড়ির কাছে অপেক্ষা করছিলেন। তখন হঠাত করে বিপরীত দিক থেকে একটি গাড়ি এসে মোহাম্মদ শরিফকে আঘাত করলে তিনি মারাত্মক ভাবে আহত হন। আহত অবস্থায় তাকে নাসাও কাউন্ট্রী হাসপাতালে ভর্তি করার একদিন পর মারা যান। তার লাশ গত ৩০ সেপ্টেম্বর বৃহত্তর কুমিল্লাবাসীদের সহায়তায় তার দেশের বাড়ি কুমিল্লার নাজির হাটে পাঠানো হয়েছে। হাজী মোহাম্মদ শরিফ ১৯ বছর আগে আমেরিকায় এসেছিলেন কিন্তু কোন গ্রীণ কার্ড ছিল না। মৃত্যু কালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। এ ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়ছে।
Evergreen Bangla Community
Post Your Comments