খালেদা জিয়ার মুক্তির দাবীতে কানাডা বিএনপি-র সংশিষ্টরা সোচ্চার
টরন্টো, ৬ সেপ্টেম্বর: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের নিন্দা ও উদ্বেগ জানিয়ে এক যৌথ বিবৃতিতে অবিলম্বে মুক্তি দাবী করেছেন কানাডা বিএনপি এবং টরন্টোস্থ বিএনপি অন্টারিও, যুবদল কানাডা, জাসাস কানাডা ও জিয়া পরিষদ কানাডার নেতৃবৃন্দ। ঐ নেতৃবৃন্দ খুব শীঘ্রই এ ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী ষ্টিফেন হার্পার সহ অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডাল্টন মেগেন্টিরও হস্তক্ষেপ চাইবে।
কানাডা বিএনপি-র ঐ যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, দেশনেত্রীকে গ্রেফতার করে বিএনপি কিংবা জিয়া পরিবারকে ধ্বংস করা যাবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি-র দুই ভারপ্রাপ্ত নেতা খন্দকার দেলোয়ার হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হানড়বান শাহকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে বিএনপি আরো সুসংগঠিত হবে এবং সকল প্রহসন ও ষড়যন্ত্র প্রতিহত করে দল সামনের দিকে এগিয়ে যাবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো-কে গ্রেফতারের মামলাটি উদ্দেশ্যপূর্ণ অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, রাত বারোটায় মামলা দায়ের, রাত তিনটায় গ্রেফতারী পরোয়ানা জারি ও ভোর পাঁচটায় গ্রেফতারের উদ্দেশ্যে বাসভবন ঘেরাও এক ধরনের প্রহসনপূর্ণ ঘটনা ও মানবাধিকার লংঘনের সামিল। এতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আইনের শাসন সর্ম্পকে জনমনে প্রশড়ব ওঠাটাই স্বাভাবিক। বেগম জিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে দেশের মানুষ তা কোনক্রমেই মেনে নেবে না এবং দেশবাসী গনতন্ত্র রক্ষায় আরো সংগ্রামী হয়ে ওঠবে। ঐ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকারের এক উপদেষ্টা বলেছেন ‘বেগম জিয়াকে গ্রেফতার করে সরকার নিরপেক্ষতার পরিচয় দিয়েছে’ - প্রকারন্তরে তা যে ‘চেক্ এন্ড ব্যালান্সে’র জন্য করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। অপরপক্ষে, বিদ্রোহী নেতা মানড়বান ভূঁইয়া ও আশরাফ হোসেন সহ তাদের অনুসারীদের মীরজাফরের সাথে তুলনা করে ঐ বিবৃতিতে বলা হয়, বিএনপি-র দুর্দিনে ষড়যন্ত্রকারীদের শাস্তি অচিরেই পেতে হবে।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কানাডা বিএনপি-র ঐ যুক্ত বিবৃতির সাথে সংশিষ্টরা হচ্ছেন: যথাμমে সভাপতি ও সাধারন সম্পাদক ইকবাল আহমেদ ও কাজী দেলোয়ার হোসেন, অন্টারিও বিএনপি-র শেখ আবদুল মোতালিব ও গোলাম রনি, কানাডা যুবদলের এম এ তারিক ও শরিফুল ইসলাম শরীফ, জাসাস কানাডার মোহাম্মদ হোসেন ও হাফিজুর রহমান এবং জিয়া পরিষদের আনোয়ারুল কবির ও আবুল কালাম আজাদ।
সূত্রঃ সোনার বাংলা, অস্ট্রেলিয়া।
Evergreen Bangla Community


Post Your Comments