বাংলার কণ্ঠ - ২০০৭ তৃতীয় এপিসোড সম্পন্ন

বাংলাদেশী আইডল এখন ‘ বাংলার কণ্ঠ - ২০০৭’ নামে রুপান্তরিত হয়েছে। এরই ভেতর এই আয়োজনটি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এই মহাদেশে এমন আয়োজন এই প্রথম। প্রবাসেও যে বাংলাদেশের মুলধারার মেধাদীপ্ত মানুষের মতোই প্রতিভা বিরাজ করছে তার প্রমান মিলেছে বাংলার কণ্ঠ-২০০৭ এর মহতী উদ্যোগে। এই উদ্যোগের আয়োজকদের ঐকান্তি ক প্রচেষ্টা আর মেধাবী পরিকল্পনায় বাংলার কণ্ঠ এখন একটি প্রশংসিত নাম। ইতিমধ্যে বাংলার কণ্ঠের তৃতীয় এপিসোড অত্যন্ত সার্থকভাবে সম্পনড়ব হয়েছে। চতুর্থ পর্বের প্রসত্তুতি চলছে। ঈদের পরেই এই পর্ব অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিস্তারিত খুব শিগগীরই জানানো হবে। চতুর্থ পর্বে থাকবে মৌলিক গান এবং লোকসঙ্গীত। আয়োজক সুত্র থেকে জানা গেছে, মৌলিক গানগুলো স্থানীয় লেখকরা লিখবেন এবং স্থানীয় সুরকাররা ঐ সমস্ত গানে সুর করবেন। আমরা এই আলোকিত উদ্যোগকে অভিনন্দন জানাই।

উত্সঃ সোনার বাংলা রিপোর্ট, সিডনি, অস্ট্রেলিয়া

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!