কনসার্ট ফর বাংলাদেশ - আর্তমানবতার সেবায় অপটিমিস্টস
অনেক আগে থেকেই আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছিল দি অপটিমিস্টস। প্রবাসে অনেক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশে নিজ নিজ এলাকার উন্নয়নের দোহাই দিয়ে, কিন্তু বাস্তবে তার কোন ছাপ পাওয়া যায় না। দি অপটিমিস্টস যে লক্ষ্য ও আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা তাদের সেই লক্ষ্য থেকে বিন্দুমাত্রও সরে আসেনি। বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে তারা এগিয়ে এসেছে। তারই আরেকটি সংযোজন 'কনসার্ট ফর বাংলাদেশ'। কনসার্টটি অনুষ্ঠিত হয়েছিল গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যামাইকা ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে। অনুষ্ঠানের সব কিছু ঠিক থাকলেও উপস্থাপদের ভুল উচ্চারণ ছিল সবার বিরক্তির কারণ।
অনুষ্ঠানে প্রথমে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়। এরপর একে একে এন্ড্রু কিশোর, বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও আশরাফ বাবু।
Evergreen Bangla Community
Post Your Comments