হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী পালন
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। জন্মাষ্টমী উপলক্ষে প্রবাসের হিন্দু সম্প্রদায় বিভিন্ন মন্দিরে ব্যাপক কর্মসূচী পালন করেছে। গত ৮ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ নিউইয়র্কের উডসাইদস্থ সেবাশ্রম মন্দিরে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে সারা দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসবের আয়োজন করে। অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায় বৈদিক মাঙ্গলিক ক্রিয়া সমাপনে। পূজা অনুষ্ঠান সম্পন্ন করেন পণ্ডিত জগদীশ ব্রহ্মচারী। তাকে সহযোগিতা করেন শিপ্রা রায় ও জয়ন্তী রায়।
একই মন্দিরে পরের দিন ৯ সেপ্টেম্বর জন্মাষ্টমী পালন করেন নিউইয়র্কস্থ গীতা সংঘ। সকাল সাড়ে ১১টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত বিপুল সখ্যক ভক্ত সমাগমের মধ্যে একটি সার্থক আয়োজন সম্পূর্ণ হয়।
Evergreen Bangla Community
Post Your Comments