প্রিয়অষ্ট্রেলিয়া’র বাত্সরিক আয়োজন - কবিতা ও শীতের পিঠা - ০৮ সেপ্টেম্বর ২০০৭ ক্যানবেরায়
প্রিয়অষ্ট্রেলিয়া টিম গত বছরের মত, এ বছরও "কবিতা ও শীতের পিঠা" আয়োজন করছে। অনুষ্ঠানটি হচ্ছে, ০৮ সেপ্টেম্বর ২০০৭, বিকেল তিনটায়, বাংলাদেশ হাই কমিশন, ক্যানবেরা'র দ্বিতীয় তলার হল রুমে। গত বছরের মতো এটিও একটি ঘরোয়া অনুষ্ঠান হতে যাচ্ছে। খুব একটা আনুষ্ঠানিকতার বিষয় থাকছে না এখানে। নিরেট আড্ডা, কবিতা এবং মজার পিঠা, এ গুলোই মূখ্য বিষয়।
আপনি এবং আপনার পরিবারের সবাইকে প্রিয়অষ্ট্রেলিয়া টিমের পক্ষ থেকে সাদর নিমন্ত্রন। অবশ্যই আসবেন। আমরা এই প্রিয়অষ্ট্রেলিয়া টিম, উন্মূখ হয়ে আপনাদের সাথে কয়েক ঘন্টার মজার আড্ডার জন্যে অপেক্ষা করবো।
ভালো থাকুন এবং সুস্হ থাকুন সবাই।
Evergreen Bangla Community



সব দিন শুনে এসেছি- বাঙ্গালি হল ঝিম মেরে থাকা কুনোব্যাঙ। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বটে! কিন্তু ইদানিং খাওয়া-দাওয়া, কাজ আর ঘুম ছাড়াও যে কিছু একটা করছে- এটা জেনে ভালোই লাগে…কিপ পোস্টিং প্রিয় অস্ট্রেলিয়া!