ক্লিনটন গ্লোবাল ইনিসিয়েটিভ’র সম্মেলন - ডঃ ইউনূস ও ফজলে হাসান আবেদ আমন্ত্রিত
সস্তা অঙ্গিকার নয়, কাজের মধ্যমে মানব সেবার অনন্য একটি প্রতিষ্ঠান 'ক্লিনটন গ্লোবাল ইনিসিয়েটিভ'র ৩য় বার্ষিক সন্মেলন ২৬-২৮ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে। বিশ্বের সেরা রাজনৈতিক, অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী এবং শান্তির জন্য কর্মরত বিশিষ্ট সহস্রাধিক ব্যক্তি অংশ নেবেন এ সম্মেলনে। এবারের সম্মেলনেও বাংলাদেশের গ্রামীন ব্যাংক-এর প্রতিষ্ঠাতা ডঃ মুহম্মদ ইউনূস এবং ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে আমন্ত্রণ জানানো হয়েছে প্যানেলিস্ট হিসাবে। সরকার প্রধান হিসাবে এর আগে বেগম খালেদা জিয়াকে একবার আমন্ত্রণ জানানো হয়েছিল (কিন্তু শেষ পর্যন্ত মহলবিশেষের আপত্তির কারণে সে আমন্ত্রণ কার্যকর থাকেনি)। এবার অবশ্য আমন্ত্রিতদের শীর্ষ তালিকায় কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা কিংবা অন্য কারো নাম দেখা যায়নি। যদিও সেসময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে ডঃ ফখরুদ্দিন আহমদ নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানা গেছে।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, ১৭ আগস্ট ২০০৭
Evergreen Bangla Community
Post Your Comments