নিউইইয়র্কে বাংলাদেশীদের এসাইলাম মঞ্জুরের হার বেড়েছে
বাংলাদেশের পরিস্থিতি নিউইয়র্কে বাংলাদেশীদের রাজনৈতিক আশ্র্য প্রার্থনায় ব্যাপক প্রভাব ফেলেছে। গত কয়েক মাসে যাদের শুনানী ছিল তার প্রায় ৮০% মঞ্জুর হয়েছে বলে ইমিগ্রেশন এটর্নীদের সূত্রে জানা গেছে। গত জুলাই মাসে ম্যানহাটানে একটি ল'ফার্মের মাধ্যমে ৪ বাংলাদেশীর এসাইলাম মঞ্জুর হয়েছে। এদের ২ জন খ্রীস্টান, ১ জন হিন্দু, ১জন মুসলমান। এ তথ্য জানিয়েছেন এটর্নী অশোক কর্মকার। তিনি আরো জানিয়েছেন যে এ বছর মোট ৭জনের চূড়ান্ত শুনানী হয়েছে তাদের ল'ফার্মের মাধ্যমে। এত ৫টিই মঞ্জুর হয়েছে, ৪টি হয়েছে জুলাই মাসে। এর আগে আওয়ামী লীগ সমর্থক একজনের এসাইলাম মঞ্জুর করেছেন মাননীয় ইমিগ্রেশন জজ।
বাংলাদেশের আবেদনগুলো এখন খুব গুরুত্বের সাথে বিবেচনা করছেন ইমিগ্রেশন জজ। যথাযথভাবে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজ-পত্র যারা সঠিক ভাবে সরবরাহ করতে পেরেছেন তাদেরই ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে। এখানে গোঁজামিলের কোন সুযোগ নেই। আর পেশকৃত ডকুমেন্টের সাথে কথায় মিল থাকতে হবে।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, ১৭ আগস্ট ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments