ওজনপার্কে দুদিনের পথমেলা বাঙালিদের প্রাণের উৎসবে পরিণত
স্বদেশ-সংস্কৃতির জয়গান এবং কম্যুনিটির ঐক্যকে সংহত করার দৃঢ় প্রত্যয়ে ওজনপার্ক সিটিলাইন প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে দুদিনের পথমেলা ও সাংস্কৃতিক অনষ্ঠান ১২ আগস্ট শেষ হয়েছে। গ্লেনমোর এবং লিবার্টির মাঝখানে এলডার্ট লেনের এ পথমেলায় কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস ও ম্যানহাটান থেকে অসংখ্য নারী-পুরুষ যোগদান করেছিলেন। ফলে দুদিনই জমজমাট পরিবেশে বেচাকেনা হয়েছে মেলার প্রতিটি স্টলে। শাহজালাল ফার্মের টাটকা শাকসবজী থেকে শুরু করে বুট-চানাচুর-মুড়ি-সেলোয়ার-কামিজ-শাড়ি-গয়না-সিডি-ভিসিডি সহ সকল ধরনের খেলনার দোকান এই মেলাকে দেশী আমাজে পরিপূর্ণ করেছিল। আবহাওয়া অনুকূলে থাকায় আগতরা বেশি উজ্জীবিত ছিলেন। বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা সকলকে মোহিত করেছে।
Evergreen Bangla Community
Post Your Comments