হ্যামট্রামক সিটি কাউন্সিল নির্বাচনে ২ বাংলাদেশী জয়ী

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটি সংলগ্ন হ্যামট্রামক সিটি কাউন্সিলের প্রাইমারী (প্রার্থী বাছাই) নির্বাচনে ৩ বাংলাদেশীর মধ্যে ২ জন জয়ী হয়ে চূড়ান্ত প্রার্থী তালিকায় অবতীর্ণ হয়েছেন। এই দুজনের একজন ৩য় টার্মের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নাম সাহাব আহমেদ সুমীন। ৪ বছর মেয়াদী সিটি কাউন্সিলম্যান পদে অপর বাংলাদেশী প্রার্থী হচ্ছেন দেলুয়ার হোসেন। উল্লেখ্যে যে, এই প্রাইমারীতে ১২ জন প্রার্থী ছিলেন। ৭ আগস্ট বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে ৬ জনকে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউয়র্ক, ১৭ আগস্ট ২০০৭

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!