বালিকার উপর যৌন হামলা - ব্রঙ্কসে বাংলাদেশী যুবক গ্রেফতার
আমি তোমাকে ভালোবাসি…তোমাকে বিয়ে করতে চাই…- এ ধরনের বাক্যবাণে জর্জরিত করার পাশাপাশি অন্ততঃ ৪ দফা যৌন হামলা চালানো হয়েছে সাড়ে ১৪ বছর বয়সী বাংলাদেশী এক বালিকার উপর। এজন্য যুবককে গ্রেফতার করেছিল ব্রঙ্কসের পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোহাম্মদ সালাহউদ্দিন (৩১) নামক এক বাংলাদেশী যুবক এ বছরের ১৫ মার্চ, ৩০ মার্চ ব্রঙ্কসের ১২২১ শেরিডন এভিনিউতে অবস্থিত ভবনের ৩৮ নম্বর এপার্টমেন্ট এবং ১৫ মার্চ ও ৯ মে তারিখে একই ভবনের ৪৮ নম্বর এপার্টমেন্টে সাড়ে ১৪ বছর বয়সী এক বালিকাকে কাছে ডেকে জাপটে ধরে জোরপূর্বক চুমু দেয় এবং শরীরে হাত দেয়। এ ধরনের আচরণে বালিকাটি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে এবং নিজের নিরাপত্তা, সম্ভ্রম নিয়ে সদা আতংকে দিনাতিপাত করছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় বালিকাটি আরো উল্লেখ করেছে যে এসব কথা যদি কাউকে বলে দেয় তাহলে তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এমন কি মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে।
এ মামলার পরিপেক্ষিতে পুলিশ সালাহউদ্দিনকে গত ২৩ মে গ্রেফতার করেছিল এবং ঐদিনই নগদ ১৫০০ ডলার এবং আরো ১৫০০ ডলার বন্ডে জামিন লাভ করে। জানা গেছে, যুবকটির বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা গ্রামে এবং তার বাবার নাম হচ্ছে সুনু মিয়া।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, ১৭ আগস্ট ২০০৭।
Evergreen Bangla Community


Post Your Comments