ক্যান্সারে আক্রান্ত ছাত্র দীপায়নের পাশে শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব
গত ২২ জুলাই, রবিবার অনুষ্ঠিত ফেরদৌস ওয়াহিদ ও হাবিব এর সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চ থেকে টেম্পেষ্ট্রা প্রধান জাহাঙ্গীর কবির বাবলু ক্যান্সারে আক্রান্ত ছাত্র দীপায়নের সাহায্যে এগিয়ে আসার আহবান জানালে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ অনুষ্ঠান থেকে সংগৃহীত হয় ২৭৯৩.৫০ অস্ট্রেলিয়ান ডলার।
গত ২৪ জুলাই, মঙ্গলবার শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং হাবিব প্রিন্স অব ওয়েলস হাসপাতালে উপস্থিত হয়ে ক্যান্সারে আক্রান্ত ছাত্র দীপায়নের খোঁজখবর নেন এবং মহান করুনাময়ের কাছে দীপায়নের আশু রোগমুক্তির জন্য প্রার্থনা করেন। শিল্পীদ্বয়কে কাছে পেয়ে দীপায়নকে বেশ উৎফুল− দেখাচ্ছিল। হাসপাতালের বেডে তার হাতে তুলে দেন সংগৃহীত অর্থ।এ সময় শিল্পীদ্বয়ের সাথে উপস্থিত ছিলেন ট্যাম্পেষ্ট্রা প্রধান জাহাঙ্গীর কবির বাবলু।এমন একটি মহৎ উদ্যোগের জন্য ট্যাম্পেষ্ট্রা কমিউনিটির সকলের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
সূত্রঃ সোনার বাংলা, সিডনি।
Evergreen Bangla Community



নিঃসন্দেহে একটি ভালো খবর…মনে পড়ছে ইত্যাদিতে গাওয়া এন্ড্রু কিশোর-এর গাওয়া একটি গান, সুরটা মনে আছে, কথাগুলো মনে হয় এমন- ‘এসো হাত বাড়াই…এসো পাশে দাঁডাই…’