সিডনিতে শেখ হাসিনার মুক্তি দাবি
সিডনিতে বঙ্গবন্ধু পরিষদ, আ.লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ মুক্তিযুদ্ধের পক্ষশক্তি সম্মিলিতভাবে অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করেছে
গত ২৮ জুলাই, শনিবার দুপুরে রোজবেরিতে এক সর্বদলীয় প্রতিবাদ সভায় সিডনি প্রবাসী বাংলাদেশীরা অবিলম্বে জননেত্রী শেখ হাসিনার মুক্তিসহ ন্যায্য বিচার কামনা করেছেন। সভাপতিত্বহীন সর্বদরীয় এ সভায় একত্রিত হয়েছিলো সর্বস্তরের বাঙালি, বিভক্ত তিনটি বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ,আওয়ামী লীগ নেতৃত্বসহ বিভিনড়ব সংগঠন, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সুশীল বাঙালীর সমাবেশটি ছিলো ক্ষোভ আর প্রতিবাদে উত্তাল। এতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. আবদুর রাজ্জাক, অন্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ম্যাকুয়ারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অন্য আরেক বঙ্গবন্ধু পরিষদে রসাধারন সম্পাদক ড. রোনাল্ড পাত্র, বঙ্গবন্ধু পরিষদ নেতা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি গামা আব্দুল কাদির, বঙ্গবন্ধু পরিষদ নেতা ড. বোরহান উদ্দিন, ওয়েষ্টার্ণ সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুধীর লোধ, উলংগং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামস্ রহমান, নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী
মোহাম্মদ আলী ,মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রেলিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, সাধারন সম্পাদক বীর মক্তিযোদ্ধা হারুন রশিদ আজাদ,অস্ট্রেলিয়ান ফোরাম ফর মাইনোরিটিজ ইন বাংলাদেশ এর সভাপতি ড. সমীর সরকার, বাংলাদেশ সোসাইটি পূজা ও সংস্কৃতির সাবেক সভাপতি ড. স্বপন দে, ক্ষঙ্গবন্ধু পরিষদের কোষাধক্ষ্য ও ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সভাপতি শাহ আলম সৈয়দ, একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি নেহাল নেয়ামূল বারী, মাইনোরিটিজ ফোমের সাবেক সাধারন সম্পাদক ও মানবাধিকার কর্মী প্রবীর মৈত্র,আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল−া, বাংলাদেশ সোসাইটি পূজা ও সংস্কৃতির সাবেক সাধারন সম্পাদক পরমেশ ভট্টাচার্য্য,তরুণ নেতা ইফতেখার উদ্দিন ইফতু, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন,
বঙ্গবন্ধু পরিষদ( খোকন-পাত্র)এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আল নোমান শামীম, বঙ্গবন্ধু পরিষদেও কার্যকরী পরিষদেও সদস্য জহিরুল ইসলাম,বঙ্গবন্ধু পরিষদ নেতা তুষার রায়, বাসভূমি সম্পাদক আকিদুল ইসলাম ও লেখক-সাংবাদিক অজয় দাশগুপ্ত প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সোনার বাংলা সম্পাদক পিএস চুনড়বু। সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের নেতা শেখ শামীমূল হক।
সভায় অবিলম্বে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতরে যোগাযোগসহ বিরাজিত ঘটনার আলোকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার মুক্তি ও ন্যায়বিচারের দাবিতে লবিং গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্সের রিপোর্টে যেন বর্তমানে বাংলাদেশের সঠিক চিত্রটি প্রতিফলিত হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহনে ঐকমত্যসহ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড, পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনারসহ অস্ট্রেলিয়ান পার্লামেন্টারিয়ান গ্রুপের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদানের ওপর জোর দেয়া হয়। এ ছাড়া জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন,আইএমএফ, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকসহ বিভিনড়ব আন্তর্জাতিক মিশনসমূহের কাছে স্মারকলিটি প্রদানের মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ
প্রয়োগেরও সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয় মিডিয়ায় বর্তমান বাংলাদেশে বিরাজিত পরিস্থিতি তুলে ধারা ওপরও গুরুত্ব দেয়া হয়। একটি তহবিল সংগ্রহের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে শেখ হাসিনার মুক্তির ব্যাপারে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে জাতীয় শোকদিবস পালনের কর্মসূচী গ্রহনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় হাইড পার্ক অথবা পার্লামেন্ট ভবনের চত্ত্বরে অবিলম্বে বিশাল বিক্ষোভ সমাবেশ আয়োজনের লক্ষ্যে দ্রুত মাঠ পর্যায়ে কাজ শুরু করা হবে। উল্লেখ্য, অন্তত কয়েক হাজার বাঙালির ঐ শোডাউনে জননেত্রী শেখ হাসিনার মুক্তি ও জনকণ্ঠ সম্পাদকসহ গ্রেফতারকৃত রাজনৈতিক নেতাদের ব্যাপারে প্রবাসী প্রতিরোধ গড়ার ডাক দেয়া হবে বলেও জানানো হয়েছে।
সূত্রঃ সোনার বাংলা, সিডনি।
Evergreen Bangla Community


Post Your Comments